March 10, 2026, 8:53 am

গোপালগঞ্জে ২ আসনে বঞ্চিত জনগোষ্ঠীর হয়ে কথা বলতে চাই-স্বতন্ত্র প্রার্থী আইনজীবী উৎপল বিশ্বাস। 

অভয়নগর প্রতিবেদক

গোপালগঞ্জ -২ আসন (গোপালগঞ্জ সদর ও কাশিয়ানির আংশিক) কৃষক,শ্রমিক, বঞ্চিত,পিছিয়ে পড়া  জনগোষ্ঠীর হয়ে কথা বলতে স্বতন্ত্র এমপি প্রার্থী হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধীকার সংগঠন মাইনরিটি রাইটস ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক।ধর্ম- বর্ণ প্রথা বিলোপ আন্দোলনের মূখ্য সংগঠক,
এ্যাডভোকেট উৎপল বিশ্বাস সংসদ সদস্য  নির্বাচিত হয়ে গন মানুষের দাবী আদায়ে জাতীয় সংসদে কথা বলতে চান তিনি।
এ্যাড.উৎপল বিশ্বাস আসন্ন   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্রে নির্বাচনি ব্যায়ে উত্স হিসেবে উল্লেখ করেছেন গণচাঁদা শুক্রবার দুপুরে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর বাড়ীতে শিক্ষ সম্মাননা এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপ কালে এ সব কথা বলেন তিনি।
তিনি আরে বলেন এই নির্বাচনে জনগনকে সম্পৃক্ত করে নির্বাচন করতে চাই,আমার টাকা পয়সা নেই, আমি যা ইনকাম করি মানবাধিকার রক্ষার কাজে খরচ করি, জনস্বার্থে মামলাগুলো পরিচালনা করি কেউ টাকা দেয় না সেখানে খরচ করি, মনোনয়ন পত্রে নির্বাচনি ব্যায়ের উৎস হিসেবে আমি লিখেছি গনচাঁদা। এখানে যারা বঞ্চিত জনগোষ্ঠী আছে তারা আমাদের শুভাকাঙ্ক্ষী তারা এই টাকা দিবে,  ইতিমধ্যে যেখানে যাচ্ছি আশীর্বাদ নিচ্ছি তারা ৫০,  ১০০ টাকা কেউ আবার ৫০০ টাকা দিচ্ছে। সামর্থ অনুযায়ী আমাকে এক দুই কেজি করে  চাউল ও দিচ্ছে। এটা দিয়েও আমি কিন্তু পুরো কমিউনিটির  আর্থিক অবস্থা বুঝতে পারছি,তারা আমাকে ভালোবেসে চাচ্ছে। এভাবেই এই নির্বাচনে জনগনকে সম্পৃক্ততা করছি। একজন প্রার্থী ৫,  ১০ কোটি টাকা  খরচ করে নির্বাচিত করলে ঐ টাকাটা জনগনের থেকেই ইনকার করার একটা চেষ্টা থাকতে পারে। আমরা যদি এইভাবে জনগনের সমর্থনিয়ে নির্বাচন করতে পারি আর যদি নির্বাচিত হই তাহলে আমাদের জনগনের কাছে দ্বায়বদ্ধতা থাকবে।রাজনিতি যে জনসেবা সেই যায়গায় আমি পৌছাতে চাই। উৎপল বিশ্বাস গোপালগঞ্জ -২ আসন (গোপালগঞ্জ সদর ও কাশিয়ানির আংশিক) ভোট ও জনগণের উদ্দেশ্য আরো বলেন-আমি স্বতন্ত্র প্রার্থী কোন দলের প্রার্থী না, জনগনের প্রার্থী, জনগনই আমার ভরসা, জনগনই আমার শক্তি, জনগণের অর্থে স্বার্থে আমি জনগণের নেতা নির্বাচিত হতে চাই।সম অধিকার ও সব মর্যাদা প্রতিষ্ঠার যে লড়াই আমরা মানবাধিকার কর্মী হিসেবে করে যাচ্ছি,সেই লড়াই রাজনীতির মাঠে শক্তিশালী করার লক্ষ্যে আমার প্রার্থী হওয়া, আমার আসনে সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে আমার বলার এইটাই। এবারের পার্লামেন্টে প্রথম ২৭০ দিন সংবিধানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করে সংযুক্ত করা হবে,সম মর্যাদা সম অধিকার প্রতিষ্ঠার। বিভিন্ন বঞ্চিত জনগোষ্ঠী নারী কৃষক শিশু অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, আমি গোপালগঞ্জ -২ আসনের সর্বোচ্চ জনগণের সমর্থন চাই আশীর্বাদ চাই দোয়া চাই আপনাদের সন্তান হিসেবে একটি মাত্র আবেদন,আমি কোন বৃত্ত শালী নই, সাধারণ পরিবারের মানুষ, এরকম একটি লড়াইয়ে আমি অবতীর্ণ হয়েছি আপনাদের ভরসায় আমার নির্বাচনী পরিচালনা সম্পূর্ন দায়িত্ব আপনাদেরকে নিতে হবে।
সেই দায়িত্ব নিলেই আপনাদের জয় সুনিশ্চিত বলে আমি মনে করি। আমি যতটুকুন ঘুরেছি আমার মনে হয়েছে এবারে নির্বাচনে গোপালগঞ্জের ২ আসনে  সাধারণ মানুষ জয় লাভ করবে।



ফেসবুক কর্নার