June 5, 2026, 8:34 pm
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

সাপাহারে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল

অভয়নগর প্রতিবেদক

নওগাঁর সাপাহারে বিএনপি চেয়ারপার্সন, তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুম্মা সাপাহার কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে কাঁচা বাজার এলাকায় প্রায় তিন শতাধিক গরীব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার পরিবেশন করা হয়। দোয়া পরিচালনা করেন সমিতির সদস্য আপেল মাহমুদ।
এসময় সাপাহার কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা আলহাজ্ব রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সমিতির সভাপতি আবু সাইদ, সাধারণ সম্পাদক আসাদুল ইসলামসহ সমিতির সকল সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে দোয়া মোনাজাতে অংশ গ্রহণ করেন।
উপস্থিত বক্তারা বেগম খালেদা জিয়ার দেশের প্রতি অবদান এবং তাঁর রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। বক্তারা বলেন, দেশের মানুষের অধিকার আদায়ে তাঁর আপসহীন নেতৃত্ব চিরস্মরণীয় হয়ে থাকবে। দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।



ফেসবুক কর্নার