June 5, 2026, 8:33 pm
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

বাগেরহাটে আগুনে পুড়ে বৃদ্ধার করুণ মৃ*ত্যু

অভয়নগর প্রতিবেদক

বাগেরহাটে অগ্নিকাণ্ডে হায়া বিবি (৯০) নামে এক বৃদ্ধার করুণ মৃত্যু হয়েছে।
 শুক্রবার(০২ জানুয়ারি )সকালে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের উৎকুল গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে।
বাগেরহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুন আর রশিদ বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। এতে পলিথিন দিয়ে তৈরি ঝুপড়ি ঘরটি মুহূর্তেই আগুনে পুড়ে যায় এবং ঘটনাস্থলেই বৃদ্ধার মৃত্যু হয়।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, নিহত হায়া বিবির পৈতৃক বাড়ি বরিশাল জেলায়। তার পিতা মৃত জোনাব আলী। বিয়ের পর তিনি যশোরে বসবাস করলেও পরবর্তীতে সন্তানদের অবহেলার কারণে দীর্ঘদিন ধরে বাগেরহাটে তার বোনের বাড়িতে আশ্রয় নিয়ে বসবাস করছিলেন। জীবিকার তাগিদে তিনি ভিক্ষা করতেন এবং বোনের বাড়ির পাশে পলিথিনের তৈরি একটি ছোট ঝুপড়ি ঘরে থাকতেন।
ঘটনার পর নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



ফেসবুক কর্নার