June 5, 2026, 9:45 pm
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

পুলিশ কনস্টেবলের ক্ষমতার দাপট দেখিয়ে,স্বেচ্ছাসেবক আহ্বায়কে গু*লি করে হত্যার হু*মকি ও পাল্টা সংবাদ-সম্মেলন

অভয়নগর প্রতিবেদক

রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিয়ে ও সংবাদ সম্মেলন করে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার নিজ বাসায় আয়োজিত পাল্টা সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভূক্তভোগী জাহাঙ্গীর আলম।
পাল্টা সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, বাগমারা গ্রামের মৃত মুক্তিযোদ্ধা আবুল হোসেন তার শ^শুর। একই গ্রামের বাসিন্দা পাবনা জেলা পুলিশ সদর কোর্টে কর্মরত কনস্টেবল নামাজুল ইসলাম ও তার পরিবারের লোকজন সম্প্রতি ক্ষমতার দাপট দেখিয়ে তার শ^শুরের পুরাতন বাড়িতে হামলা চালিয়ে দরজা-জানালা ভাংচুর করে।
এই খবর পেয়ে গত ১৮ ডিসেম্বর তিনি তার শ^শুর বাড়িতে গিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ গ্রামের লোকজনকে ডেকে বিষয়টি মীমাংসা করে দিতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ১৯ ডিসেম্বর বিকেল ৩ টার দিকে কনস্টেবল নামাজুল ইসলাম মুঠোফোনে ০১৭৩৩-৫৪৮০০৬ নম্বর থেকে কল করে তাকে গুলি করে হত্যার হুমকি এবং তুলি নিয়ে গিয়ে গুম করার হুমকি দেন।
এই ঘটনায় তিনি বাদী হয়ে কনস্টেবল নামাজুল ইসলাম ও তার বাবা মোজাম্মেল হকের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দেন। বর্তমানে তিনি কনস্টেবল নামাজুল ইসলামের অব্যাহত হুমকির কারণে চরম নীরাপত্তাহীনতায় ভূগছেন। অথচ তিনি নাকি কনস্টেবল নামাজুল ইসলামকে হত্যার হুমকি দিয়েছেন বলে তার স্ত্রী রোকসানা তামান্না মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন।
তাছাড়া কনস্টেবল নামাজুল ইসলামের স্ত্রী রোকসানা তামান্না তাকে এবং তার স্ত্রীর বড় বোনকে হয়রানী করা উদ্দেশ্যে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছেন। কাজেই পাল্টা সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ধরণের মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তাহেরপুর পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম।
তিনি আরোও বলেন,আমি যে থানায় অভিযোগ করছি। সেটা আজে ১২- ১৩ হলো,কিন্তু সেটার কোন ব্যবস্থা হলো না। তাই আমি প্রশাসনকে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানাচ্ছি।



ফেসবুক কর্নার