June 5, 2026, 9:48 pm
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

খুলনায় প্রার্থীতা যাচাই-বাছাই পর্বে খুলনা-৫ ও ৬ আসনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

অভয়নগর প্রতিবেদক

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের তৃতীয় দিনে খুলনা- ৫ ও ৬ আসনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১১ টায় খুলনা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আ স ম জামসেদ খোন্দকার তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
বাতিল হওয়া প্রার্থীরা হলেন, খুলনা-৫ আসনের জাতীয় পার্টির প্রার্থী শামীম আরা পারভীন (ইয়াসিন) এবং খুলনা-৬ আসনের জাতীয় পার্টির প্রার্থী মো. মোস্তফা কামাল জাহাঙ্গীর ও স্বতন্ত্র প্রার্থী মো. আছাদুল বিশ্বাস। এছাড়া, খুলনা-৫ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী শেখ মুজিবুর রহমান প্রার্থীতা স্থগিত করেছেন।
খুলনা-৫ আসনের বৈধ প্রার্থীরা হলেন, জামায়াতে ইসলামীর গোলাম পরওয়ার, বিএনপি’র মোহাম্মদ আলি আসগার, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির চিত্ত রঞ্জন গোলাদার ও বাংলাদেশ খেলাফত মজলিসের মো. আব্দুল কাইউম জমাদ্দার।
খুলনা-৬ আসনের বৈধ প্রার্থীরা হলেন, বিএনপি’র এসএম মনিরুল হাসান বাপ্পী, জামায়াতে ইসলামীর মো. আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলনের মো. আছাদুল্লাহ ফকির ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রশান্ত কুমার মণ্ডল।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহন করার জন্য খুলনার ৬টি আসনে ৪৬ জন মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে খুলনা-১, খুলনা-৩, খুলনা-৫ ও খুলনা-৬ আসনে মোট ৯ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।



ফেসবুক কর্নার