June 5, 2026, 9:47 pm
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

নিঃস্ব কৃষকের পাশে দেবদূত হয়ে দাঁড়ালেন ইউএনও, মানবিকতার অনন্য নজির

অভয়নগর প্রতিবেদক

 

ঝিনাইদহের শৈলকুপার নাগপাড়া গ্রামে হঠাৎ আর্তনাদ আর আগুনের লেলিহান শিখায় আকাশ কালো হয়ে ওঠে! কৃষক বাবলু শেখের বসতঘরে লাগা ভয়াবহ আগুনে মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায় তার তিলে তিলে গড়া স্বপ্ন। আগুনের তীব্রতা এতোটাই বেশি ছিল যে, পরিবারের সদস্যরা কেবল প্রাণটুকু নিয়ে বেরিয়ে আসতে সক্ষম হন।

শৈলকুপা ফায়ার সার্ভিস খবর পাওয়া মাত্রই ঝাঁপিয়ে পড়ে। তবে আগুনের ভয়াবহতা নিয়ন্ত্রণে আনতে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ে যোগ দেয় শৈলকুপা বাংলাদেশ সেনাবাহিনী (আর্মি) ক্যাম্পের বীর সেনাসদস্যরা। বৃহস্পতিবার দুপুরে সেনা ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসলেও, ততক্ষণে কৃষক বাবলু শেখের সবটুকু সম্বল আগুনে পুড়ে যায়।

ঘটনার খবর শুনে এক মুহূর্তও দেরি করেননি শৈলকুপার জনপ্রিয় ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুর রহমান। তিনি সশরীরে ক্ষতিগ্রস্ত নাগপাড়া গ্রামে ছুটে যান। শোকার্ত পরিবারের মাথায় হাত রেখে তিনি দেন সান্ত্বনা। “আমরা আপনার পাশে আছি।” — এই আশ্বাস দিয়ে ইউএনও তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে চাল, কম্বল ও প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী প্রদানের ঘোষণা দেন। একইসাথে সরকারিভাবে আরও বড় ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে তিনি প্রমাণ করলেন, প্রশাসন কেবল ফাইলবন্দী কাজ নয়, বরং জনগণের সেবক।

ইউএনও মাহফুজুর রহমানের এমন দ্রুত পদক্ষেপ এবং বাংলা সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের যৌথ সাহসিকতাকে সাধুবাদ জানাচ্ছে পুরো শৈলকুপাবাসী। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা লিখছেন, “এমন মানবিক অফিসারই আমাদের গর্ব!



ফেসবুক কর্নার