June 5, 2026, 10:55 pm
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

ধুনটে বৈদ্যুতিক রাইস কুকারের আ*গুনে সর্বশান্ত অটোরিকশা চালক শিশু সহ অ*গ্নিদগ্ধ ২, পুড়ে ছাই বসতঘর

অভয়নগর প্রতিবেদক

বগুড়ার ধুনট উপজেলায় বৈদ্যুতিক রাইস কুকার থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে সিএনজি চালিত অটোরিকশা চালকের একমাত্র বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় শিশু সহ দুইজন অগ্নিদগ্ধ হয়েছেন।
শুক্রবার (২ জানুয়ারি) দুপুর আনুমানিক ৩টার দিকে ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের ভবনগাঁতী জাঙ্গালপাড়া গ্রামে এ মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধরা হলেন— ভবনগাঁতী জাঙ্গালপাড়া গ্রামের মোন্নাফ আলীর ৫ বছর বয়সী মেয়ে মায়সা খাতুন এবং প্রতিবেশী সামাদ আলীর ছেলে সুমন হোসেন (২৭)। আহতদের মধ্যে শিশু মায়সা খাতুনকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং গুরুতর আহত সুমন হোসেনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হালিম উদ্দিনের ছেলে মোন্নাফ আলী পেশায় একজন সিএনজি চালিত অটোরিকশা চালক। তিনি স্ত্রী-সন্তান নিয়ে একমাত্র টিনশেড ঘরেই বসবাস করে জীবিকা নির্বাহ করতেন। শুক্রবার দুপুরে তার স্ত্রী ঘরের ভেতরে বৈদ্যুতিক রাইস কুকারে ভাত রান্না করছিলেন। এ সময় রাইস কুকারের বৈদ্যুতিক তার গলে গিয়ে আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং ঘরের আসবাবপত্র, কাপড়চোপড় ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীসহ পুরো বসতঘর পুড়ে যায়। এতে প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবারটির দাবি।
ধুনট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার হামিদুল ইসলাম জানান, সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। তবে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক তার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে পরিবারটি বর্তমানে চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে।



ফেসবুক কর্নার