July 14, 2026, 1:45 pm
শিরোনাম :
মহেশপুরে পুলিশের অভিযানে ১৩ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার, পিতা-পুত্রসহ আটক ৪ পরীক্ষা দু-এক দিন পেছানো গেল না, সংসদে শিক্ষামন্ত্রীকে রুমিনের প্রশ্ন প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে উত্তাল ময়মনসিংহ ২ দফা দাবিতে পটুয়াখালীতে ডাক কর্মচারীদের র‍্যালি ও সমাবেশ দৈনিক অভয়নগেরে সংবাদ প্রকাশের পর আলোচনায় কালিগঞ্জ টেকনিক্যাল! ​অভিযোগের পাহাড়ে প্রকৌশলী হুমায়ুন কবিরের শাস্তিমূলক বদলি  কালীগঞ্জে বাদির নারাজির প্রেক্ষিতে ধর্ষণ মামলায় তৃতীয় দফায় তদন্তে পুলিশ পঞ্চগড়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে দুই শিশুকে বাড়িতে ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক ৩২ কোটি টাকার শিবচর নার্সিং কলেজ প্রকল্প থমকে, ২৮ কোটি টাকা বিলের পরও অসমাপ্ত কাজ দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস

নওগাঁয় পুলিশের অভিযানে মা*দকসহ আ*টক ২ 

অভয়নগর প্রতিবেদক

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর তত্ত্বাবধানে এবং  নির্দেশনায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। আজ  রাতে  মাদক বিরোধী অভিযানে  ১৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১৫ লিটার চোলাই মদ সহ দুইজন ( আপন দুই ভাই)  গ্রেফতার।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে ০২-০১-২০২৬ তারিখে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।  রাত্র ০৯.০০ ঘটিকায়  জেলা গোয়েন্দা শাখা নওগাঁ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, আপন দুই ভাই মাদক ক্রয় বিক্রয়ের জন্য চক রামচন্দ্র গ্রামে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ আসামি ১। মামুন (৩৯) পিতা সায়বুল সাং চক রামচন্দ্র গ্রাম থানা জেলা নওগাঁ এর বাড়ির সামনে গিয়ে আসামি মামুনের হেফাজত হতে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট ( মাদক দ্রব্য)  উদ্ধার করে।  আসামি মামুনের সাথে থাকা তার আপন ভাই আসামি ২।  মাজদুল(৩৯) পিতা সায়বুল সাং চক রামচন্দ্র থানা জেলা নওগাঁ এর হেফাজত হতে ১০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৫০ এম এল করে ৬০ বোতলে মোট  ১৫ লিটার চোলাই মদ উদ্ধার করে জব্দ করা হয়। এ বিষয়ে নওগাঁ সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামি দের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।
এ প্রসঙ্গে পুলিশ সুপার মাদক কারবাড়িদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করেন। তিনি মাদক নিয়ন্ত্রণে সকল পক্ষের সহযোগিতা কামনা করেন



ফেসবুক কর্নার