March 10, 2026, 11:57 am

নানা আয়োজনে শ্যামনগরে পালিত হলো জাতীয় সমাজসেবা দিবস

অভয়নগর প্রতিবেদক
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 128;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 36;

প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজ সেবায়” এই প্রতিপাদ্য কে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে নানা আয়োজনে পালিত হলো জাতীয় সমাজসেবা দিবস ২০২৬।
এ উপলক্ষ্যে শনিবার সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালি বের হয়ে উপজেলা হল রুমে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জামান কনক।
এ সময় জাতীয় এ দিবস টি উপলক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক রাশেদ হোসাইন,  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার বিশ্বাস,  বীর মুক্তিযোদ্ধা মোঃ  জিয়াদ আলী ,  শ্যামনগর থানা পুলিশের প্রতিনিধি মোঃ পিয়ার আলী,উপজেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি সিনিয়ার সাংবাদিক এসকে সিরাজ, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামাল, সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, শিক্ষক মোস্তফা মিজানুর রহমান সহ আরো অনেকে। এ সময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জামান কনক  বিশেষ দিনের তাৎপর্য তুলে ধরে সমাজসেবা কর্মকর্তা কর্মচারীদেরকে বলেন,আপনাদের সকল সেবা মানুষের দারপ্রান্তে পৌছে দিতে হবে,সেবা গ্রহন করি কোন মানুষ যেন হয়রানীর শিকার না হয়,সেবা প্রাপ্ত সাধারন মানুষ যেন সরাসরি আপনাদের মাধ্যমে তার নায্য প্রাপ্য বুঝে পেতে পারে সে ব্যবস্থা করতে হবে,এ সময় বর্তমান সমাজসেবার কায্যক্রমকে সাধুবাদ জানিয়ে  দ্বায়িত্বশীলদের ধন্যবাদ জানান।
এদিকে ভালো কাজ করার জন্য সেচ্ছাসেবী প্রতিষ্ঠান সিডিও এবং অত্রাফিসের ইউনিয়ন সমাজকর্মী আনোয়ারার হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।



ফেসবুক কর্নার