June 6, 2026, 12:07 am
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা, বাতিল ০২

অভয়নগর প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১(২৪৩) নাসিরনগর আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীসহ মোট ১০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে ০২ জনের মনোনয়ন পত্র।
শুক্রবার (০২ জানুয়ারি২০২৬) এ আসনের মনোনয়নপত্র বাছাইয়ের এ তথ্য জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ঘোষণা করা হয়‌।
জানা গেছে নাসিরনগর আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। সেখান থেকে দুজন সতন্ত্র প্রার্থী – সৈয়দ নজরুল ইসলাম ও এম এ হাবিবুর রহমান এর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
বৈধ প্রার্থীরা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী এম এ হান্নান, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী একে এম আমিনুল ইসলাম,
জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এডভোকেট শাহ আলম,
বাংলাদেশ খেলাফত মজলিসের এর মনোনীত প্রার্থী মাওঃ শহিদুল্লাহ,
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী মাওঃ হোসাইন আহমেদ আজাদী,
সতন্ত্র প্রার্থী সাবেক এমপি এস এ কে একরামুজ্জামান সুখন,
জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট কামরুজ্জামান মামুন,
উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল চৌধুরী,
ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর মনোনীত প্রার্থী শরীফ মৃধা,
ইসলামী ফ্রন্ট এর মনোনীত প্রার্থী মাওঃ ইসলাম উদ্দিন দুলাল



ফেসবুক কর্নার