June 6, 2026, 12:09 am
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

বাগেরহাটের ৪টি আসনে ৩২প্রার্থীর মধ্যে ৫জনের মনোনয়ন বাতিল

অভয়নগর প্রতিবেদক

বাগেরহাটে ঋণখেলাপি ও স্বতন্ত্র প্রার্থীদের ভোটের শতকরা হিসাবের গরমিলসহ বিভিন্ন ত্রুটির কারণে ৩২ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শনিবার(৩ জানুয়ারি ) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাই শেষে, বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুজিবুর রহমান শামীম, জাতীয় পার্টির প্রার্থী স,ম গোলাম সরোয়ার এবং স্বতন্ত্র প্রার্থী এস,এম মুশফিকুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়। এ ছাড়া বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনে এলডিপির প্রার্থী মো. হাসান ইমাম এবং বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে স্বতন্ত্র প্রার্থী কাজী খাইরুজ্জামান শিপনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
বাগেরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মো. বাতেন বলেন, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী প্রার্থীদের দাখিল করা কাগজপত্র পরীক্ষা করা হয়েছে। ঋণখেলাপি থাকা ও ভোটের শতকরা হিসাবের গরমিলসহ প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় ৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। আগামী ৫ জানুয়ারী থেকে ৯ জানুয়ারী পর্যন্ত এসব প্রার্থীরা নির্বাচন কমিশন বরাবর আপিল করার সুযোগ পাবেন।



ফেসবুক কর্নার