June 5, 2026, 11:54 pm
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

চট্টগ্রাম-৫ আনিসুল ইসলাম ও শাকিলা ফারজানার মনোনয়ন বাতিল

অভয়নগর প্রতিবেদক

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে জাতীয় পার্টির প্রার্থী আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থী শাকিলা ফারজানাসহ আরও চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশনের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্তের কথা জানান চট্টগ্রাম-৫ আসনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দলীয় মনোনয়নপত্রে থাকা স্বাক্ষরের সঙ্গে নির্বাচন কমিশনে জমা দেওয়া মনোনয়নপত্রের স্বাক্ষরের মিল না পাওয়ায় জাতীয় পার্টির প্রার্থী আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল করা হয়। স্বাক্ষরের এই গরমিলই বাতিলের প্রধান কারণ।

এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী শাকিলা ফারজানা, এস এম ফজলুল হক এবং মো. ইমাম উদ্দিন রিয়াদের মনোনয়নপত্র নির্দিষ্ট কারণ দেখিয়ে বাতিল করা হয়েছে। অপরদিকে, এক শতাংশ ভোটারের স্বাক্ষর যাচাইয়ে পাঁচজন ভোটারের তথ্য ভুল পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী মো. জাহাঙ্গীর ভূঁইয়ার মনোনয়নপত্রও বাতিল ঘোষণা করা হয়।

অন্যদিকে, যাচাই-বাছাই শেষে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে যেসব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন—
বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মাওলানা রফিকুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা নাছির উদ্দীন মুনির,
ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মতিউল্লাহ নুরী এবং বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী মো. আলাউদ্দিন।

প্রসঙ্গত, নির্বাচন তফসিল অনুযায়ী বাতিল হওয়া প্রার্থীরা আগামী ১১ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।



ফেসবুক কর্নার