June 6, 2026, 1:08 am
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

ফকিরহাটে সড়ক দু*র্ঘটনায় একজন নি*হত

অভয়নগর প্রতিবেদক

বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাসের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে একজন নিহত হয়েছেন। এসময় বাসের চালক ও এক যাত্রী আহত হয়েছেন।
খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার পালেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাসের সুপারভাইজার মো: সেলিম শেখ (৪৫) খুলনা লবনচড়ার মোহম্মদ নগরের মো:আইয়ুব আলীর শেখের ছেলে। এসময় গুরুত্বর আহত হয়েছেন বাসের চালক মো: মুুরাদ হোসেন (৪১) ও যাত্রী সোহাগ হাওলাদার (৪৪)। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার (২ জানুয়ারি) রাতে খুলনা থেেেক ছেড়ে আসা ঢাকাগামী জি.এস ট্রাভেলস নামে একটি যাত্রীবাহী পরিবহন পালেরহাট এলাকায় এসে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে সুপাভাইজার মো: সেলিম শেখ ঘটনাস্থলে নিহত হন।
খবর পেয়ে ফকিরহাট ফায়ার সার্ভিসের একটি দল ও হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং হতাহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখান থেকে পরে খুমেক হাসপাতালে নিয়ে যান।
ফকিরহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শাহাজান মিয়া জানান, ঘটনাস্থল থেকে একজন মৃত ও দুইজনকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাসটি সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে বলে তিনি জানান।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। তবে ট্রাকটি পালিয়ে গেছে



ফেসবুক কর্নার