April 26, 2026, 1:37 pm
শিরোনাম :
সেই কলেজের শিক্ষিকা হীরা সাময়িক বরখাস্ত, তদন্তের নির্দেশ রামপালে প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে তিন ভুয়া ‘সাংবাদিক’ নিয়ে চাঞ্চল্য ঝিরি থেকে বালু উত্তোলন, ধসে যাচ্ছে রাস্তার ভিত্তি—নীরব কেন প্রশাসন? প্রতিবন্ধকতাকে জয় করে পিরোজপুরের সোহাগের সংগ্রামী জীবন সিলেটে বিজিবির উদ্যোগে সচেতনতামূলক সভা ও ফ্রি চিকিৎসাসেবা নাহিদা হত্যার বিচার দাবিতে ধামরাইয়ে মানববন্ধন কুলাউড়ায় পাবলিক লাইব্রেরি পুনঃচালুর দাবিতে মতবিনিময় সভা, স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত কসবায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ যবিপ্রবি ভর্তি পরীক্ষায় দ্বিতীয় হয়ে রৌমারীর গর্ব রিফাত বিজয়নগরে গাঁজাসহ আটক এক, মূল হোতা পলাতক

বাগেরহাট–১ আসনে বিএনপি প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলকে মোল্লাহাট যুবদলের সংবর্ধনা

অভয়নগর প্রতিবেদক

বাগেরহাট–১ (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট) সংসদীয় আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলকে স্বাগত ও সংবর্ধনা জানিয়েছেন মোল্লাহাট উপজেলা যুবদলের সদস্য সচিব লায়ন জিয়াউর রহমান শেখ।
শনিবার (০৩ জানুয়ারি) বিকালে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চাদের হাট এলাকায় এ অভ্যর্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে মোল্লাহাট উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিএনপি মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল বলেন,
“এই নির্বাচন শুধু কপিল কৃষ্ণ মন্ডলের নয়, এটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। তাই আপনারা শুধু আমাকে নয়, তারেক রহমানকেও ধানের শীষে ভোট দিন।”
তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সর্বাত্মকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।



ফেসবুক কর্নার