June 6, 2026, 3:28 am
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সেনবাগে মিলাদ ও দোয়া মাহফিল

অভয়নগর প্রতিবেদক

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৪নং বারগাঁও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ–সোনাইমুড়ী আংশিক এলাকার ধানের শীষের প্রার্থী জননেতা জয়নাল আবেদীন ফারুক। মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, দেশমাতা বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের ভোটাধিকার রক্ষার আপসহীন নেতা। তাঁর আদর্শ, ত্যাগ ও সংগ্রাম আগামী দিনেও বিএনপির নেতাকর্মীদের অনুপ্রেরণা জোগাবে।
দোয়া মাহফিলে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, গণতন্ত্র ও মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়।



ফেসবুক কর্নার