June 6, 2026, 3:28 am
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

নীলফামারীতে জাতীয় সমাজসেবা দিবস পালন সেরা কর্মকর্তা ও কর্মচারীদের সম্মাননা ক্রেস্ট প্রদান

অভয়নগর প্রতিবেদক

‘প্রযুক্তি ও মানবতা, কল্যাণ ও সমন্বয়—আস্থা আজ সমাজসেবা’ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, ঋণের চেক বিতরণ এবং সেরা সমাজসেবা কর্মকর্তা ও ইউনিয়ন সমাজকর্মীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সঞ্চালনা করেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ শিকদার এবং অতিরিক্ত পুলিশ সুপার এ.বি.এম ফয়জুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক নুসরাত ফাতেমা।
আলোচনা সভা শেষে সমাজসেবায় বিশেষ অবদান রাখায় বিভিন্ন উপজেলা ও ইউনিটের সমাজসেবা কর্মকর্তা ও ইউনিয়ন সমাজকর্মীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
সম্মাননা প্রাপ্তদের মধ্যে রয়েছেন—
শহর সমাজসেবা কর্মকর্তা হৃদয় হোসেন,
নীলফামারী হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা নুরুল আমিন নুরী,
জলঢাকা উপজেলা সমাজসেবা কর্মকর্তা কায়রুজ্জামান,
নীলফামারী শহর সমাজসেবা কার্যালয়ের সমাজকর্মী কাওছার বেগ,
কিশোরগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী আমিনুর রহমান
এবং ডোমার উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী জামালুল ফেরদৌস।
অনুষ্ঠানে সমাজসেবা কার্যক্রমকে আরও গতিশীল ও মানবিক করার প্রত্যয় ব্যক্ত করা হয়।



ফেসবুক কর্নার