June 4, 2026, 4:31 am
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

দেবহাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‍্যালি ও সমাবেশ

Reporter Name

রিয়াজুল ইসলাম আলম, দেবহাটা প্রতিনিধি:
দেবহাটায় উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকালে সখিপুর মোড় থেকে শুরু হওয়া র‍্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম। এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী। উপস্থিত ছিলেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাবু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু, বিএনপি নেতা শহিদুল ইসলাম, মোখলেছুর রহমান মুকুলসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও নীতিকে স্মরণ করে বলেন, ৭ নভেম্বর ছিল জাতীয় ঐক্য ও দেশপ্রেমের প্রতীক। তারা বিএনপির নেতাকর্মীদের জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে গণতন্ত্র ও স্বাধীনতার পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।



ফেসবুক কর্নার