April 26, 2026, 1:38 pm
শিরোনাম :
সেই কলেজের শিক্ষিকা হীরা সাময়িক বরখাস্ত, তদন্তের নির্দেশ রামপালে প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে তিন ভুয়া ‘সাংবাদিক’ নিয়ে চাঞ্চল্য ঝিরি থেকে বালু উত্তোলন, ধসে যাচ্ছে রাস্তার ভিত্তি—নীরব কেন প্রশাসন? প্রতিবন্ধকতাকে জয় করে পিরোজপুরের সোহাগের সংগ্রামী জীবন সিলেটে বিজিবির উদ্যোগে সচেতনতামূলক সভা ও ফ্রি চিকিৎসাসেবা নাহিদা হত্যার বিচার দাবিতে ধামরাইয়ে মানববন্ধন কুলাউড়ায় পাবলিক লাইব্রেরি পুনঃচালুর দাবিতে মতবিনিময় সভা, স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত কসবায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ যবিপ্রবি ভর্তি পরীক্ষায় দ্বিতীয় হয়ে রৌমারীর গর্ব রিফাত বিজয়নগরে গাঁজাসহ আটক এক, মূল হোতা পলাতক

গোপালগঞ্জে পলাতক পুলিশ সদস্য সহ পৃথক অভিযানে ই*য়াবাসহ দুই মা*দক ব্যবসায়ী আ*টক

অভয়নগর প্রতিবেদক

 

গোপালগঞ্জের কাশিয়ানীতে পলাতক পুলিশ সদস্য সহ পৃথক অভিযানে ১৪২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে কাশিয়ানী থানা পুলিশ।

শনিবার (৩জানুয়ারি) রাতে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদ এর ভিত্তিতে  উপজেলার দক্ষিণ কাশিয়ানী  ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে ১২৬১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ পলাতক পুলিশ সদস্য হুসাইন শেখ নামে এক মাদক ব্যবসায়ী কে আটক করা হয়, এ সময় মাদকের সরঞ্জাম সহ একটি লাইসেন্সবিহীন মোটরসাইকেল উদ্ধার করে থানা পুলিশ। হুসাইন শেখ বোয়ালমারী উপজেলার ইছাডাঙ্গা গ্রামের মৃত রতন শেখ এর ছেলে। এ সময় মুকসুদপুর সার্কেল এ এসপি নাফিজুর রহমান উপস্থিত ছিলেন। অন্য দিকে একই রাতে এস আই মোঃ নুর আলম মিয়া’র নেতৃত্বে গোপন সংবাদ এর ভিত্তিতে উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্তর এলাকা যাত্রী ছাউনি সামনে অভিযান পরিচালনা করে ১৬০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ
গোলক বিশ্বাস(৪১) নামের আরো এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়, গোলক বিশ্বাস উপজেলার বরাশুর গ্রামের মৃত শশধর বিশ্বাস এর ছেলে। এসময় পলাতক পুলিশ সদস্য সহ দুই মাদক ব্যবসায়ী থেকে ১৪২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান আটকের বিষয়ে নিশ্চিত করে জানান- রবিবার দুপুরে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



ফেসবুক কর্নার