June 6, 2026, 3:27 am
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

ভূঞাপুরে পুলিশ সদস্য মোঃ সোহরাব আলীর অবসর সংবর্ধনা অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

টাঙ্গাইলের ভূঞাপুর থানায় দায়িত্ব পালনকারীপুলিশ সদস্য মোঃ সোহরাব আলীর অবসর সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটায় ভূঞাপুর থানা কম্পাউন্ডে থানা পুলিশের ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে মর্মস্পর্শী পরিবেশ সৃষ্টি হয়। অবসরপ্রাপ্ত এই পুলিশ সদস্য টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার ভোলারপাড়া গ্রামের বাসিন্দা। অনুষ্ঠানে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাব্বির রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মোঃ মনজুরুল আলম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রায় ৪০ বছর ধরে মোঃ সোহরাব আলী একজন কর্তব্যপরায়ণ, সৎ ও নিষ্ঠাবান পুলিশ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর বিদায় মুহূর্তে সহকর্মীরা গভীর মর্মাহত হন। ওসি মোঃ সাব্বির রহমান সোহরাব আলীর দীর্ঘ ও সফল চাকুরিজীবন এবং অনন্য অর্জনের জন্য তাঁকে অভিনন্দন ও ধন্যবাদ জানান। প্রধান অতিথি এসপি মোঃ মনজুরুল আলম তাঁর দায়িত্বশীলতা ও নিষ্ঠার প্রশংসা করেন। বক্তারা নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি থানা পরিবারের সঙ্গে তাঁর সুসম্পর্ক, সহকর্মীদের প্রতি আন্তরিকতা ও সদাচরণের কথাও স্মরণ করেন। সংবর্ধনা শেষে তাকে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়ে বিদায় দেওয়া হয়। ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ ফরিদ হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠানে থানার বিভিন্ন স্তরের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন



ফেসবুক কর্নার