June 6, 2026, 3:29 am
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

গাবুরা ইউনিয়নের পক্ষ থেকে মনোনয়নপত্র বৈধ ঘোষণায় ড. মনিরুজ্জামান কে অভিনন্দন

অভয়নগর প্রতিবেদক

 সাতক্ষীরার শ্যামনগর ০৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড. মনিরুজ্জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণায় গাবুরা ইউনিয়নের পক্ষ থেকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন, গাবুরা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ শরিফুল ইসলাম।
শনিবার (৩ জানুয়ারি) বেলা আনুমানিক ২ টার দিকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত ঘোষণা করেন। রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, যাচাই-বাছাই প্রক্রিয়ায় ডা.মনিরুজ্জামানের দাখিলকৃত মনোনয়নপত্র ও সংযুক্ত কাগজপত্রে কোনো ধরনের অসঙ্গতি বা ত্রুটি পাওয়া যায়নি। ফলে বিধি অনুযায়ী তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় ড.মনিরুজ্জামান সন্তোষ প্রকাশ করে বলেন, আমার মনোনয়ন বৈধ ঘোষণা হওয়ায় আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সাতক্ষীরা-৪ আসনের মানুষ উন্নয়ন, কর্মসংস্থান ও গণতন্ত্র পুনরুদ্ধনের পক্ষে রয়েছে এ বিশ্বাস আমার দৃঢ়। তিনি আরও বলেন, দুঃসময়ে যখন গণতন্ত্র সংকুচিত ছিল, তখন এই এলাকার মানুষ নানাভাবে নিপীড়নের শিকার হয়েছে। অনেক নেতাকর্মী মামলা-হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। সেই কঠিন সময়েও শ্যামনগর ও গাবুরা ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নে মানুষ বিএনপির পাশে থেকেছে, যা আমি কখনো ভুলবো না।
আগামী ১২ ফেব্রুয়ারি শ্যামনগর জনগণের ভোটে নির্বাচিত হলে রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা ও অবকাঠামো উন্নয়নে আমি কাজ করবো ইনশাআল্লাহ। শিল্পায়ন ও প্রশিক্ষণভিত্তিক কর্মসংস্থানের মাধ্যমে যুব সমাজের বেকারত্ব দূর করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তরুণদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে বাস্তবমুখী উদ্যোগ নেওয়া হবে। জনগণের ভোট ও ভালোবাসার শক্তিতে আবারও মানুষের পাশে থেকে কাজ করতে চাই। মনোনয়ন বৈধ ঘোষণার খবরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।



ফেসবুক কর্নার