March 10, 2026, 5:59 pm
শিরোনাম :
র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সাব-রেজিস্ট্রার অফিসে প্রধান সহকারীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, তদন্ত শুরু ভাঙ্গুড়ায় জাতীয়তাবাদী তাঁতী দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন মৌলভীবাজারে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান, আটক ২২ সড়ক বিভাগে অনিয়মের অভিযোগ, বেলা ১১টাতেও তালাবদ্ধ নির্বাহী প্রকৌশলীর দপ্তর তাড়াশে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত রাজশাহীতে প্রেসক্লাব সভাপতির ওপর হামলা মামলায় দুই আসামি গ্রেপ্তার জনপ্রিয় আজমপুর রেলস্টেশন বন্ধের দ্বারপ্রান্তে : সিগন্যাল চুরি ও রহস্যজনক কার্যক্রমে উদ্বেগ পানছড়িতে ভাতাভোগী আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

বাসাইলে ছাত্রদলের নতুন পথচলা: ৫ ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠন

অভয়নগর প্রতিবেদক

টাঙ্গাইলের বাসাইল উপজেলার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে উপজেলার ৫ টি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় ও জেলা কমিটির নির্দেশনা মোতাবেক তৃণমূল পর্যায়ে নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে এই কমিটিগুলো অনুমোদন দেয়া হয়।
রবিবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলা ছাত্রদলের আহবায়ক নাহিদ খান ও সদস্য সচিব আজিজুল ইসলাম বিজয়ের যৌথ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটিগুলোর অনুমোদন ঘোষণা করা হয়।
বাসাইল সদর ইউনিয়ন ছাত্রদলের নবগঠিত আহবায়ক কমিটিতে মো. সজীব সিকদারকে আহবায়ক ও শাহরিয়ার সিয়ামকে সদস্য সচিব করে ৪৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
কাউলজানী ইউনিয়ন ছাত্রদলের নবগঠিত আহবায়ক কমিটিতে ফিরোজ খানকে আহবায়ক ও মোহাম্মদ ইউনুস কে সদস্য সচিব করে ৭৭ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
কাঞ্চনপুর ইউনিয়ন ছাত্রদলের নবগঠিত আহবায়ক কমিটিতে রিয়ামকে আহবায়ক ও শুভ হাসানকে সদস্য সচিব করে ৬২ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
হাবলা ইউনিয়ন ছাত্রদলের নবগঠিত আহবায়ক কমিটিতে আলভী রহমানকে আহবায়ক ও তানভীর সিকদারকে সদস্য সচিব করে ১১৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
কাশিল ইউনিয়ন ছাত্রদলের নবগঠিত আহবায়ক কমিটিতে রনি খানকে আহবায়ক ও খন্দকার জিহাদকে সদস্য সচিব করে ৬৭ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
নতুন এই কমিটিগুলোতে ত্যাগী ও রাজপথের সক্রিয় কর্মীদের মূল্যায়ন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। প্রতিটি ইউনিয়নে একজন আহ্বায়ক এবং একজন সদস্য সচিবের নেতৃত্বে নির্দিষ্ট সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, “আগামী দিনের আন্দোলন-সংগ্রামে এই নতুন নেতৃত্ব অগ্রণী ভূমিকা পালন করবে। দলকে সুসংগঠিত করতে এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে তারা রাজপথে সক্রিয় থাকবে।”

এদিকে, নতুন কমিটি গঠনের সংবাদ ছড়িয়ে পড়লে সংশ্লিষ্ট ইউনিয়নের নেতা-কর্মীদের মধ্যে আনন্দ-উদ্দীপনা দেখা দেয়



ফেসবুক কর্নার