June 4, 2026, 4:32 am
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

শ্যামনগরে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা

Reporter Name

এস কে সিরাজ, শ্যামনগর:
শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য বর্ষীয়ান জননেতা মাস্টার আব্দুল ওয়াহেদ।
সভায় সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা ও পৌর কাউন্সিলর আজিজুর রহমান আজীবর। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য এডভোকেট আশেক ই এলাহী মুন্না, সাবেক উপজেলা যুব বিষয়ক সম্পাদক জহরুল হক আপ্পু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খান আব্দুস সবুর এবং সাবেক সাংগঠনিক সম্পাদক ও ঠিকাদার আব্দুর রশিদ।
প্রধান অতিথি মাস্টার আব্দুল ওয়াহেদ তার বক্তব্যে বলেন, “৭ই নভেম্বরের বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দলকে সুসংগঠিত করে রাষ্ট্রনায়ক তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপিকে শক্তিশালী করতে হবে।” তিনি আরও বলেন, বিএনপির দুঃসময়ে যারা কাজ করেছেন, তাদের ঐক্য ও ত্যাগই আগামী নির্বাচনে দলের সাফল্যের মূল ভিত্তি হবে।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ নাজমুল হক।



ফেসবুক কর্নার