June 6, 2026, 4:45 am
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাঘাইছড়িতে দোয়া মাহফিল

অভয়নগর প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে বাঘাইছড়ি পৌরসভার ৭নং ওয়ার্ড শ্রমিক দলের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) আছরের নামাজের পর বাঘাইছড়ি পৌরসভার ৭নং ওয়ার্ডের এফ ব্লক বাইতুল নূর জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী, জেলা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দীন বাহারী। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আবদুস সামাদ, পৌর শ্রমিক দলের সভাপতি মো. ইউসুফ আলীসহ যুবদল, শ্রমিক দল এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন এফ ব্লক বাইতুল নূর জামে মসজিদের খতিব মাওলানা নূর ইসলাম। মোনাজাতে মরহুমার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠান শেষে আয়োজকরা বলেন, বেগম খালেদা জিয়ার স্মৃতি ও আদর্শ ধারণ করে ভবিষ্যতেও গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।



ফেসবুক কর্নার