March 10, 2026, 5:59 pm
শিরোনাম :
র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সাব-রেজিস্ট্রার অফিসে প্রধান সহকারীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, তদন্ত শুরু ভাঙ্গুড়ায় জাতীয়তাবাদী তাঁতী দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন মৌলভীবাজারে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান, আটক ২২ সড়ক বিভাগে অনিয়মের অভিযোগ, বেলা ১১টাতেও তালাবদ্ধ নির্বাহী প্রকৌশলীর দপ্তর তাড়াশে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত রাজশাহীতে প্রেসক্লাব সভাপতির ওপর হামলা মামলায় দুই আসামি গ্রেপ্তার জনপ্রিয় আজমপুর রেলস্টেশন বন্ধের দ্বারপ্রান্তে : সিগন্যাল চুরি ও রহস্যজনক কার্যক্রমে উদ্বেগ পানছড়িতে ভাতাভোগী আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

খুলনার দিঘলিয়া থানার উদ্যোগে সামাজিক সম্প্রীতি, শান্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় করার লক্ষ্যে “সুধী সম্প্রীতি সমাবেশ ও মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।
রোববার (৪ জানুয়ারি) সকাল ১০টায় দিঘলিয়া থানা চত্বরে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (খুলনা) এস. এম. আল বিরুনী এবং অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল, খুলনা) মোহাম্মদ সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, সন্ত্রাস ও মাদক নির্মূল দেশের শান্তি ও উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, পুলিশ সবসময় জনগণের পাশে থেকে নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।তিনি গুজব, উসকানি ও অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো সমস্যা হলে আইন নিজের হাতে তুলে না নিয়ে দ্রুত পুলিশ ও প্রশাসনকে অবহিত করতে হবে।
সভায় বিভিন্ন ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, সুধীজন, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বক্তারা তাঁদের বক্তব্যে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সহনশীলতা ও সহযোগিতার মাধ্যমে যেকোনো সংকট মোকাবিলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও সভাপতিত্বে ছিলেন দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মো. শাহ আলম। সভার সঞ্চালনা করেন দিঘলিয়া থানা পুলিশের পুলিশ পরিদর্শক প্রবীর কুমার বিশ্বাস। এ সময় দিঘলিয়া থানা পুলিশের এসআই লিটন দাস, এসআই ফিরোজ আলমসহ অন্যান্য কর্মকর্তা, এএসআই ও কনস্টেবল গন  উপস্থিত ছিলেন।
সমাবেশে উন্মুক্ত আলোচনায় অংশ নেন দিঘলিয়া থানা বিএনপির সভাপতি এম. সাইফুর রহমান (মিন্টু)সহ উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও উপজেলা জামায়াতে ইসলামী দিঘলিয়া থানা শাখা, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিসের দিঘলিয়া থানা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া ডিএসবি, এনএসআই, ডিজিএফআই, নৌ গোয়েন্দা সংস্থা, গ্রাম পুলিশ, ছাত্র প্রতিনিধিবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ নানা শ্রেণী-পেশার মানুষ সমাবেশে অংশগ্রহণ করেন।
সভা শেষে অংশগ্রহণকারীরা সামাজিক সম্প্রীতি রক্ষা, শান্তি বজায় রাখা এবং দিঘলিয়ায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।



ফেসবুক কর্নার