August 6, 2026, 3:39 am
শিরোনাম :
মামলায়হাছান-নওফেল-ফজলে করিমসহ ২২ জনের বিচারে সাক্ষ্য শুরু আজ জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত মোজাফফরের ফেসবুক তথ্য চেয়ে মেটাকে চিঠি কার সাথে ‘আঁতাত’, এ জবাব দিতে হবে প্রধানমন্ত্রীকে: জামায়াত আমীর মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলার সুযোগ দেয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষোভ কিস্তির টাকা আদায়ে গ্রাহকের গরু নিয়ে যাওয়ার অভিযোগ ইএসডিওর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জামায়াত নেতা বহিষ্কার প্রেমের টানে কেরানীগঞ্জে চীনা যুবক, বিয়ে করলেন জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অনীহা:মাওলানা আব্দুল আউয়াল নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত অন্তত ২০

শিবগঞ্জে মিলে কর্মরত তরুণীকে ধ*র্ষণের অভিযোগ, থানায় মা*মলা

অভয়নগর প্রতিবেদক

 বগুড়ার শিবগঞ্জে জুট মিলে কর্মরত এক তরুণীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শনিবার দিনগত রাত ১২টার দিকে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন ওই ভুক্তভোগী তরুণী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকার ওই তরুণী দুই মাস আগে শিবগঞ্জের মোকামতলা ইউনিয়নের মালাহার গ্রামের একটি জুট মিলে শ্রমিক হিসেবে কাজে যোগ দেন। কাজের সুবাদে তিনি মালাহার গ্রামের বাসিন্দা ডিপুল ওরফে বিপুলের বাসায় ভাড়া থাকতেন। গত ১৯ ডিসেম্বর দিনগত রাতে বাসার মালিক ডিপুল ওরফে বিপুল(৩০) এবং তার সহকারী অজ্ঞাত দুইজন ভুক্তভোগীর ঘরে প্রবেশ করে। পরে তারা ভুক্তভোগীর মুখ গামছা দিয়ে বেঁধে পালাক্রমে ধর্ষণ করে। ঘটনাটি কাউকে জানালে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকিও দেয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।
পরে ভয়ে কাউকে কিছু না বলে ভুক্তভোগী নিজ বাড়িতে চলে যান। সেখানে গিয়ে ঘটনাটি তার বাবাকে জানালে স্থানীয়দের পরামর্শে গতরাত ১২টার দিকে শিবগঞ্জ থানায় এসে মামলা দায়ের করেন।
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলা গ্রহণ করা হয়েছে। এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।



ফেসবুক কর্নার