June 24, 2026, 3:44 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

দর্শনার্থীদের জন্য উন্মুক্ত: প্রতি সোমবার ও শুক্রবার খোলা থাকছে জয়পুরহাট সুগার মিল

অভয়নগর প্রতিবেদক

 

দেশের উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান জয়পুরহাট চিনিকল (সুগার মিল) পর্যটন ও শিক্ষা সফরের জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে। এখন থেকে দর্শনার্থীরা সপ্তাহের প্রতি সোমবার ও শুক্রবার মিল এলাকাটি ঘুরে দেখার সুযোগ পাবেন।
চিনিকল কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের শিল্প প্রক্রিয়াকরণ এবং চিনিকলের বিশাল চত্বর দেখার সুযোগ করে দিতে এই বিশেষ দিনগুলো নির্ধারণ করা হয়েছে। দর্শনার্থীরা চিনিকলের ভেতরের পরিবেশ, আখ মাড়াইয়ের প্রক্রিয়া (মৌসুম চলাকালীন) এবং মিলের ঐতিহাসিক স্থাপত্য দেখার সুযোগ পাবেন।
তবে পরিদর্শনের সময় যা যা খেয়াল রাখবেন:
নির্ধারিত দিন: প্রতি সোমবার ও শুক্রবার সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত; এই নির্ধারিত সময়ের মধ্যে।
অনুমতি: নিরাপত্তার স্বার্থে মিলের মূল ফটকে দায়িত্বরত কর্মকর্তাদের অবহিত করে প্রবেশ করতে হবে।
কারখানা এলাকার মধ্যে ক্যামেরা বা ক্যামেরাওয়ালা ফোন নিয়ে প্রবেশ নিষেধ।
সতর্কতা: ভারী যন্ত্রপাতি ও উৎপাদন এলাকা চলাচলের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।
উল্লেখ্য যে, ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত এই চিনিকলটি কেবল জয়পুরহাটের অর্থনৈতিক প্রাণকেন্দ্রই নয়, এটি একটি অন্যতম দর্শনীয় স্থান হিসেবেও পরিচিত। চিনি উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে নিয়মিত পরিদর্শনে আসেন।



ফেসবুক কর্নার