June 6, 2026, 5:55 am
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

কালীগঞ্জে কু*কুরের কা*মড়ে শিশুসহ আ*হত ৯, ভ্যাকসিন নেই হাসপাতালে

অভয়নগর প্রতিবেদক

ঝিনাইদহ কালীগঞ্জ পৌর এলাকাসহ কয়েকটি ইউনিয়নে একদিনে ৯ জন কুকুরের কামড়ের শিকার হয়েছেন। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে আহতরা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন নিতে আসেন। কিন্ত হাসপাতালে কোন ভ্যাকসিন না থাকায় তাদেরকে চরম বিপাকে পড়তে হয়। রোগীরা বাধ্য হয়ে বাজার থেকে ব্যয়বহুল ভ্যাকসিন কিনে শরীরে দিয়ে বাড়ি ফেরেন।
আহতরা হলেন- কালীগঞ্জ পৌর এলাকার বলিদাপাড়া গ্রামের বয়োবৃদ্ধ আমিরুল ইসলাম (৬০), চাচড়া গ্রামের শিশু ইমাম মাহাদী (৫), জামাল ইউনিয়নের বড় তালিয়ান গ্রামের সুমন বিশ্বাস (৩২), শিকারপুর গ্রামের সাধনা বিশ্বাস (৩০), নাছোহাটি গ্রামের বয়োবৃদ্ধ সৈয়দ আলী (৭৫), রাখালগাছি ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের সাদ আলী (৬০), মোল্ল্যাকুয়া গ্রামের নজরুল ইসলাম (৬২), নিয়ামতপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের আরশ আলী (২২), ও বড় রায়গ্রামের বিপ্লব হোসেনের শিশু কন্যা রাইসা (৩)। এরমধ্যে একজন বিড়ালে কামড়ানোর রোগীও রয়েছেন।
রোগীর স্বজনরা জানান, কুকুরে কামড়ের শিকার হয়ে চিকিৎসা নিতে এসে তাত্ক্ষণিক চিকিৎসা পাননি কারণ  হাসপাতালে কোন ভ্যাকসিন মেলেনি।
বাধ্য হয়ে বাজারের ঔষধের দোকান থেকে ব্যয়বহুল ভ্যাকসিন কিনে চিকিৎসা নিচ্ছেন।
কালীগঞ্জ উপজেলা  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল ইসলাম  বলেন, কুকুরের কামড়ে ৯ জন আহত হয়ে হাসপাতালে আসে। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। অথচ ভুক্তভোগী জনসাধারণের বক্তব্য অন্যরকম।



ফেসবুক কর্নার