June 6, 2026, 5:56 am
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

শীতার্ত দুস্থ পরিবারদের মাঝে বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের কম্বল বিতরণ

অভয়নগর প্রতিবেদক

 

কনকনে শীতের তীব্রতায় অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছে বাগেরহাট উপজেলা প্রেসক্লাব। বাগেরহাট জেলা প্রশাসনের সহযোগীতায় গতকাল উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গণে শীতার্ত দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন সংগঠনের সদস্যরা।
বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তানভীর সোহেলের পরিচালনায় আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি এম এ ওয়াদুদ, যুগ্ম সম্পাদক এস এম মাহমুদ হাসান, অর্থ সম্পাদক মাহবুব রহমান বাদল, দপ্তর সম্পাদক এ কে আসাদ, ক্রীড়া সম্পাদক শেখ জাহাঙ্গীর, এনামুল ইসলাম খান, মোঃ আসাদুর রহমান, কার্যনির্বাহী সদস্য শ্যামল ঘোষসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মাসুম হাওলাদার বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাই তারাও বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। সভাপতি মাসুম হাওলাদার আরো বলেন শৈত্যপ্রবাহ জনিত কারণে দেশে প্রতিবছর গড়ে প্রায় ২৮১ জন মানুষের মৃত্যু ঘটে—এমন তথ্য উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়। বর্তমানে দেশের প্রায় তিন কোটিরও বেশি মানুষ শীতবস্ত্রের অভাবে মানবেতর জীবনযাপন করছে। অথচ বস্ত্র মানুষের মৌলিক অধিকার। রাস্তাঘাটে, ফুটপাতে কিংবা আশপাশের প্রতিবেশী ঘরেই অসংখ্য মানুষ শীতবস্ত্রের অভাবে চরম কষ্টে দিন কাটাচ্ছেন। আমাদের যার যার অবস্থান থেকে তাদের পাশে দাঁড়ানোই মানবিক দায়িত্ব।

সাধারণ সম্পাদক তানভীর সোহেল বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই অসহায় ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। তিনি সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ব্যবহৃত হলেও অপ্রয়োজনীয় শীতবস্ত্র দান করার মাধ্যমে আমরা সহজেই শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পারি। কম্বল বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 



ফেসবুক কর্নার