April 26, 2026, 3:47 pm
শিরোনাম :
বরিশালে পকেটমার সন্দেহে যুবদল নেতা আটক, পরে ছেড়ে দেওয়া রাঙ্গামাটিতে অসুস্থ বন্য হাতির মৃত্যু, সঙ্গীর বিচ্ছেদে হৃদয়স্পর্শী দৃশ্য প্রেমের বিয়ে, পাঁচ মাসের সংসার—সুনামগঞ্জে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু সেই কলেজের শিক্ষিকা হীরা সাময়িক বরখাস্ত, তদন্তের নির্দেশ রামপালে প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে তিন ভুয়া ‘সাংবাদিক’ নিয়ে চাঞ্চল্য ঝিরি থেকে বালু উত্তোলন, ধসে যাচ্ছে রাস্তার ভিত্তি—নীরব কেন প্রশাসন? প্রতিবন্ধকতাকে জয় করে পিরোজপুরের সোহাগের সংগ্রামী জীবন সিলেটে বিজিবির উদ্যোগে সচেতনতামূলক সভা ও ফ্রি চিকিৎসাসেবা নাহিদা হত্যার বিচার দাবিতে ধামরাইয়ে মানববন্ধন কুলাউড়ায় পাবলিক লাইব্রেরি পুনঃচালুর দাবিতে মতবিনিময় সভা, স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত

দোয়ারাবাজারে হযরত শাহজালাল (রহ.) ইবতেদায়ী মাদ্রাসার উদ্বোধন

অভয়নগর প্রতিবেদক

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষিপুর ইউনিয়নের অন্তর্গত এরুয়াখাই গ্রামে দ্বীনি শিক্ষার বিস্তার ও শিশুদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার লক্ষ্যে হযরত শাহজালাল (রহ.) ইবতেদায়ী মাদ্রাসার শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৫ ডিসেম্বর (সোমবার) দুপুর ১২টায় দোয়ারাবাজা উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ আনুষ্ঠানিকভাবে মাদ্রাসাটির শুভ উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় নুর মোহাম্মদ’র সঞ্চালনায় গোলাম হোসেন’র সভাপতিত্বে   প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  অরুপ রতন সিংহ, আরও বক্তব্য প্রদান করেন উক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আজাদ হোসাইন,ডা.শফিকুল ইসলাম,
বক্তারা বলেন, দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও চরিত্র গঠনে ইবতেদায়ী মাদ্রাসার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজ থেকে কুসংস্কার, অবক্ষয় ও অনৈতিকতা দূর করতে কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষার কোনো বিকল্প নেই।
বক্তারা আরও বলেন, এই মাদ্রাসা এলাকার শিশুদের জন্য দ্বীনি শিক্ষার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে—এমনটাই সকলের প্রত্যাশা।
এতে উপস্থিত ছিলেন উপজেলা ইঞ্জিনিয়ার  আব্দুল হামিদ, ডা. এআর খোকন,সমাজসেবক আনোয়ার হুসেন, ব্যবসায়ী এনায়েত হোসাইন, শফিকুল ইসলাম,ফুল মিয়া, মনির হোসেন, অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক সিকান্দার আলী, লিয়াকতগঞ্জ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক হাসিনা মোমতাজ,আবাবিল সংস্থার সভাপতি আজাদ হোসাইন, মানবিক কর্মী মোফাজ্জল হাসান,ইউপি সদস্য আহসান হাবিব, সহ  স্থানীয় আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও মুসল্লিগণ ও মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি দোয়ারাবাজার শাখার সকল সদস্যগন উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দেশ, জাতি ও মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন মাওলানা আজাদ হোসাইন।



ফেসবুক কর্নার