June 4, 2026, 5:26 am
শিরোনাম :
জমি বিরোধে হামলা ও হত্যার হুমকির অভিযোগ, শ্রীবরদীতে মানববন্ধনে বিচার দাবি ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা

পাইকগাছায় পোল্ট্রি ফার্মে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা

খোরশেদ আলম পাইকগাছা খুলনা প্রতিনিধ

মোঃ খোরশেদ আলম, পাইকগাছা (খুলনা):
খুলনার পাইকগাছায় অপরিচ্ছন্ন পরিবেশে পোল্ট্রি ফার্ম স্থাপনের অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী।
প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়। উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, পেশকার মোঃ জিহাদ উল্লাহ, আনসার ও পুলিশ সদস্যবৃন্দ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বী জানান, গদাইপুর ইউনিয়নের মানিকতলা স্কুল সংলগ্ন বসতবাড়ির পাশে অপরিচ্ছন্ন পরিবেশে পোল্ট্রি ফার্ম স্থাপন করায় স্কুলের কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয়দের বসবাসে বিঘ্ন সৃষ্টি হয়েছে। ফার্মটির নিবন্ধন না থাকায় উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তার প্রসিকিউশনের ভিত্তিতে মালিককে পশুরোগ আইন, ২০০৫ অনুযায়ী ৩ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
তিনি আরও জানান, ফার্মটি তৎক্ষণাৎ অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার