July 14, 2026, 1:08 pm
শিরোনাম :
পরীক্ষা দু-এক দিন পেছানো গেল না, সংসদে শিক্ষামন্ত্রীকে রুমিনের প্রশ্ন প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে উত্তাল ময়মনসিংহ ২ দফা দাবিতে পটুয়াখালীতে ডাক কর্মচারীদের র‍্যালি ও সমাবেশ দৈনিক অভয়নগেরে সংবাদ প্রকাশের পর আলোচনায় কালিগঞ্জ টেকনিক্যাল! ​অভিযোগের পাহাড়ে প্রকৌশলী হুমায়ুন কবিরের শাস্তিমূলক বদলি  কালীগঞ্জে বাদির নারাজির প্রেক্ষিতে ধর্ষণ মামলায় তৃতীয় দফায় তদন্তে পুলিশ পঞ্চগড়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে দুই শিশুকে বাড়িতে ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক ৩২ কোটি টাকার শিবচর নার্সিং কলেজ প্রকল্প থমকে, ২৮ কোটি টাকা বিলের পরও অসমাপ্ত কাজ দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস ১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা

সোনা চোরাচালান বিরোধে আবারো গু*লিবিদ্ধ যুবক

অভয়নগর প্রতিবেদক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় সোনা চোরাচালানকে কেন্দ্র করে বিরোধের জেরে মতিয়ার রহমান মতি (৫০) নামে এক ব্যক্তিকে আবারো গুলি করে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। এর আগেও একই বিরোধে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছিল।
আহত মতিয়ার রহমান মতি মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা পশ্চিমপাড়ার আজিজুর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৫ জানুয়ারি) বিকাল আনুমানিক ৪টার দিকে তিনি মহেশপুর শহর থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি ফেরার পথে বাঁশবাড়িয়া ইউনিয়নের ভাষানপোতা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা পেছন দিক থেকে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলিটি তার পিঠে লাগে।গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়।
স্থানীয় বাসিন্দা শাহজাহান আলী জানান, সোনা চোরাচালানের অর্থ ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সেই দ্বন্দ্বের জের ধরেই তাকে গুলি করা হয়েছে। তিনি আরও জানান, এর আগেও একবার মতিয়ার রহমানের ওপর হত্যাচেষ্টায় গুলি চালানো হয়েছিল। এছাড়া ২০২৪ সালের ১৭ জানুয়ারি বাঘাডাঙ্গা গ্রামে মন্টু ও তার ভাতিজা শামিমকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনার সঙ্গেও এই বিরোধের সম্পর্ক রয়েছে বলে তিনি দাবি করেন।
ঘটনাটি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য ওবাইদুল ইসলাম বলেন, সোনা চোরাচালানের অর্থ ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরেই আবারো মতিয়ার রহমানের ওপর গুলি করে হত্যাচেষ্টা চালানো হয়েছে। তিনি জানান, ২০২৪ সালের ১৭ জানুয়ারির আলোচিত ডাবল হত্যা মামলার প্রধান আসামি তরিকুল ইসলাম আকালের সঙ্গে অনেক আগে থেকেই মতিয়ারের হুন্ডি ও সোনা চোরাচালানের অর্থ সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সেই পুরনো দ্বন্দ্ব থেকেই এই হামলা বলে ধারণা করা হচ্ছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, পূর্ব শত্রুতার জের ধরে মতিয়ার রহমানকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। তাকে চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।



ফেসবুক কর্নার