May 14, 2026, 3:12 pm
শিরোনাম :
জাককানইবির নতুন উপাচার্য হলেন অধ্যাপক ড. মোশাররফ হোসেন বিষমুক্ত খাদ্য উৎপাদনে কৃষকদের এগিয়ে আসার আহ্বান মুকসুদপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে অতিরিক্ত পরিচালক খয়ের উদ্দিন মোল্লা উপবন এক্সপ্রেসের টয়লেট থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

খুলনার মিজান একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের মেধা বৃত্তি প্রদান

Reporter Name

মোঃ মামুন মোল্লা, খুলনা:
মিজান একাডেমি থেকে এসএসসি ২০২৫ শিক্ষাবর্ষে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, মেধা বৃত্তি, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকাল ৪টায় বিদ্যালয় প্রাঙ্গণে জমকালো আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে অর্ধশতাধিক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট এবং ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। একই সঙ্গে ফুলবাড়ীগেট ল্যাবরেটরি স্কুল মোড়ে অবস্থিত মিজান একাডেমি থেকে মেধা বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তির টাকা প্রদান করা হয়।
একাডেমির পরিচালক ও শিক্ষাবিদ মোঃ মিজানুর রহমান (মিজান) সভাপতিত্বে এবং শিক্ষক রাফফান ইসলাম রনির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ডেন্টাল চিকিৎসক ডাঃ তোসলিম ইকবাল। বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সহ-সভাপতি এম এ শফিক, প্রতিভা প্রি-ক্যাডেট স্কুলের সহকারী প্রধান শিক্ষক বাবু রামচন্দ্র মণ্ডল এবং শিক্ষক সঞ্চয় কুমার মণ্ডল।
অনুষ্ঠানে মিজান একাডেমির শিক্ষক এবং সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে থেকে আহসান হাবিব বক্তৃতা করেন। এছাড়া শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
পরিচালক মোঃ মিজানুর রহমান মিজান বলেন, প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থায় আধুনিক ও সময়োপযোগী পাঠদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি এগিয়ে চলেছে। শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটিয়ে তাদের প্রতিষ্ঠিত করা এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। এখানে প্রতিটি শিক্ষার্থীকে অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর দ্বারা বিষয়ভিত্তিক পাঠদানের মাধ্যমে শিক্ষাদান করা হয় এবং উপস্থিতি, শৃঙ্খলা, সুন্দর হাতের লেখা, ক্লাস টেস্টে ভালো ফলাফলের ভিত্তিতে মেধা বৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের আরও উৎসাহিত করা হয়।



ফেসবুক কর্নার