March 10, 2026, 8:55 pm
শিরোনাম :
র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সাব-রেজিস্ট্রার অফিসে প্রধান সহকারীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, তদন্ত শুরু ভাঙ্গুড়ায় জাতীয়তাবাদী তাঁতী দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন মৌলভীবাজারে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান, আটক ২২ সড়ক বিভাগে অনিয়মের অভিযোগ, বেলা ১১টাতেও তালাবদ্ধ নির্বাহী প্রকৌশলীর দপ্তর তাড়াশে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত রাজশাহীতে প্রেসক্লাব সভাপতির ওপর হামলা মামলায় দুই আসামি গ্রেপ্তার জনপ্রিয় আজমপুর রেলস্টেশন বন্ধের দ্বারপ্রান্তে : সিগন্যাল চুরি ও রহস্যজনক কার্যক্রমে উদ্বেগ পানছড়িতে ভাতাভোগী আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

মোল্লাহাটে বিএনপির যৌথ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোল্লাহাট উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে এক বিশেষ যৌথ সভা এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) সকাল ১১টায় মোল্লাহাট উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ যৌথ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাগেরহাট-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল।
প্রধান অতিথির বক্তব্যে কপিল কৃষ্ণ মন্ডল বলেন, “আমি রাজনীতিতে নতুন হলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের হাত ধরেই রাজনীতিতে এসেছি। আমি আপনাদের নেতা নই, আপনাদের সন্তান হিসেবে এই অঞ্চলের মানুষের পাশে থাকতে চাই। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।”
সভাপতির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান বলেন, “সব দুঃখ-বেদনা ও ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। ধানের শীষের বিজয় মানেই দেশনায়ক তারেক রহমানের বিজয়।”
সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: হারুন আল রশীদ শিকদার। তিনি বলেন, “ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে নারী-পুরুষসহ সব শ্রেণির ভোটারদের সম্পৃক্ত করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
সভায় আরও বক্তব্য রাখেন ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি কামরুল ইসলাম গোরা, চিতলমারী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসান হাবীব ঠান্ডু, মোল্লাহাট উপজেলা বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান সরদার মিজবাহ উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফুল মুন্সী ও মোঃ ওসিকার শেখ।
এছাড়া উপস্থিত ছিলেন যুবদলের আহ্বায়ক মোঃ মুরাদ হোসেন চৌধুরী, সদস্য সচিব মোল্লা মাসুদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পাভেল মাহমুদ পরশ, কৃষক দলের সভাপতি মো. কালিম মুন্সী, শ্রমিক দলের সভাপতি মো: জাহিদ মোল্লা, সাধারণ সম্পাদক মিসকাত সরদার, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবু বকর সিদ্দিক, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শেখ সিজান রসিদ, কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরান মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক নুর ইসলামসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।



ফেসবুক কর্নার