June 6, 2026, 7:07 am
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

বান্দরবানে জেলা পুলিশ কর্তৃক আয়োজিত জাতীয় নির্বাচনে উপলক্ষে  মতবিনিময় সভা 

অভয়নগর প্রতিবেদক

 বান্দরবান পুলিশ লাইন্সে বান্দরবান পার্বত্য জেলা পুলিশ কর্তৃক আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে একটি বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোঃ সানাউল্লাহ (অব.) মহোদয়, মাননীয় কমিশনার, নির্বাচন কমিশন।

পুলিশ সুপার জনাব মোঃ আবদুর রহমান মহোদয় এর সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব শামীম আরা রিনি, বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল জনাব রুবায়াত জামিল, বিএনপি,  ইনসার্ভিস ট্রেনিং সেন্টার-এর কমান্ড্যান্ট এসপি জনাব রাহাত গাওহারি, জেলা নির্বাচন অফিসার জনাব কামরুল ইসলাম, জেলা আনসার কমান্ডার জনাব অরুপ রতন পাল, র‍্যাব এর প্রতিনিধিসহ জেলার সকল থানার অফিসার্স ইনচার্জ, সকল ইন্সপেক্টর, জেলা ও ১৫০ অন্যান্য র‍্যাংকের পুলিশ সদস্য।

প্রধান অতিথি মহোদয় বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন দৃঢ় প্রতিজ্ঞ। এই লক্ষ্য অর্জনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে পার্বত্য জেলা হিসেবে বান্দরবানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ।”

মাননীয় কমিশনার মহোদয় আরও বলেন, “নির্বাচনকালীন সময়ে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যে-কোনো ধরনের অনিয়ম, সহিংসতা ও গুজব প্রতিরোধে নির্বাচন কমিশন, জেলা প্রশাসন ও পুলিশ বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয় অপরিহার্য। ” সকল দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ এর ভূয়সী প্রশংসা করেন।

এ সময় বান্দরবান পার্বত্য জেলার সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার