June 4, 2026, 5:31 am
শিরোনাম :
জমি বিরোধে হামলা ও হত্যার হুমকির অভিযোগ, শ্রীবরদীতে মানববন্ধনে বিচার দাবি ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা

সাংবাদিক জুয়েলর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

আরিফুল ইসলাম

স্টাফ রিপোর্টার: শুক্রবার (৭ নভেম্বর) শেখের চর পাচানি মাঠ জামে মসজিদে প্রয়াত সাংবাদিক জুয়েল আহমেদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব আরিফুল ইসলাম, রাজশাহী বিভাগীয় সভাপতি হুমায়ুন কবীর, বিভাগীয় সাধারণ সম্পাদক জুয়েল মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম পারভেজ জিম ও সদস্য সাহিনসহ অন্যান্য বিভাগীয় কমিটির সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম। পরবর্তীতে দোয়া মাহফিলের অংশগ্রহণকারীরা প্রয়াত সাংবাদিক জুয়েল আহমেদের পরিবারের সঙ্গে কুশল বিনিময় করেন। পরিবারের জন্য কিছু খাদ্যসামগ্রী প্রদান করা হয় এবং তাদের পাশে থাকার আশ্বস্ত দেন উপস্থিত নেতৃবৃন্দ।
প্রয়াত সাংবাদিক জুয়েল আহমেদ ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি রাজশাহী বিভাগের সাবেক সভাপতি এবং বর্তমান কমিটির বিভাগীয় উপদেষ্টা। তিনি গত ২৫ অক্টোবর হৃদরোগের কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।



ফেসবুক কর্নার