June 6, 2026, 8:23 am
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

পানছড়িতে শীতার্তদের পাশে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি শাখা সীপক্স

অভয়নগর প্রতিবেদক

শীতের তীব্রতা থেকে শীতার্ত ও অসহায় মানুষের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে সীমান্ত পরিবার কল্যাণ সমিতির উপ-শাখা সীপক্স, পানছড়ি।
মঙ্গলবার (০৬ জানুয়ারি ২০২৬) পার্বত্য এলাকার দরিদ্র ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সীমান্ত পরিবার কল্যাণ সমিতি একটি কল্যাণমুখী প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে আর্ত মানবতার সেবায় কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় উপ-শাখা সীপক্স, পানছড়ির উদ্যোগে পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে এই জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার শতাধিক অসহায়, হতদরিদ্র ও শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় ৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েসের নেতৃত্বে , সীমান্ত পরিবার কল্যাণ সমিতি উপ-শাখা সীপক্স, পানছড়ির সাধারণ সম্পাদিকা মিসেস উম্মে আসমা-র  উপস্থিতে কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও মানবিক ও জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে দুর্গম পার্বত্য এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায়।



ফেসবুক কর্নার