March 10, 2026, 10:08 pm
শিরোনাম :
র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সাব-রেজিস্ট্রার অফিসে প্রধান সহকারীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, তদন্ত শুরু ভাঙ্গুড়ায় জাতীয়তাবাদী তাঁতী দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন মৌলভীবাজারে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান, আটক ২২ সড়ক বিভাগে অনিয়মের অভিযোগ, বেলা ১১টাতেও তালাবদ্ধ নির্বাহী প্রকৌশলীর দপ্তর তাড়াশে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত রাজশাহীতে প্রেসক্লাব সভাপতির ওপর হামলা মামলায় দুই আসামি গ্রেপ্তার জনপ্রিয় আজমপুর রেলস্টেশন বন্ধের দ্বারপ্রান্তে : সিগন্যাল চুরি ও রহস্যজনক কার্যক্রমে উদ্বেগ পানছড়িতে ভাতাভোগী আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

কালিয়াকৈরে সড়ক দু*র্ঘটনায় মোটরসাইকেল আরোহী নি*হত

অভয়নগর প্রতিবেদক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে বাসের চাপায় নজরুল ইসলাম (৫২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কোলহা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি একটি এনজিও প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, চৌরাস্তামুখী দিক থেকে মোটরসাইকেলযোগে নজরুল ইসলাম তাঁর ছোট বোন জামাই গোলাম মোস্তাফাকে নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে চন্দ্রা উড়ালসড়কে ওঠার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যক্তিগত গাড়ির পেছনে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহীরা সড়কে পড়ে যান। ঠিক সেই মুহূর্তে একই দিক থেকে আসা ‘বিনিময় পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস নজরুল ইসলামকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কোনাবাড়ী নাওজোড় হাইওয়ে থানার ওসি শওগাত উল আলম জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং পালিয়ে যাওয়া বাস শনাক্তের চেষ্টা চলছে।



ফেসবুক কর্নার