June 4, 2026, 5:31 am
শিরোনাম :
জমি বিরোধে হামলা ও হত্যার হুমকির অভিযোগ, শ্রীবরদীতে মানববন্ধনে বিচার দাবি ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা

যশোরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

Reporter Name

সাঈদ ইবনে হানিফ, যশোর: যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজি আব্দুল আজিজ, বাসুয়াড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী এবং বসুন্দিয়া ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।
প্রধান অতিথি ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব হোসেন বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে মানুষ ফ্যাসিস্ট সরকারের সীমাহীন জুলুম-নির্যাতনের শিকার হয়ে, অবশেষে ২৪ জুলাই বিপ্লবের মাধ্যমে মুক্তি পেয়েছে। তিনি বলেন, মানুষ এখন স্বাধীনভাবে তাদের অধিকার প্রয়োগ করার স্বপ্ন দেখছে। দেশের মানুষ দীর্ঘদিন আওয়ামী ফ্যাসিবাদের কবলে পড়ে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি। ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব হোসেন সভায় দেশ ও জাতির উন্নয়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান।



ফেসবুক কর্নার