March 10, 2026, 10:09 pm
শিরোনাম :
র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সাব-রেজিস্ট্রার অফিসে প্রধান সহকারীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, তদন্ত শুরু ভাঙ্গুড়ায় জাতীয়তাবাদী তাঁতী দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন মৌলভীবাজারে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান, আটক ২২ সড়ক বিভাগে অনিয়মের অভিযোগ, বেলা ১১টাতেও তালাবদ্ধ নির্বাহী প্রকৌশলীর দপ্তর তাড়াশে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত রাজশাহীতে প্রেসক্লাব সভাপতির ওপর হামলা মামলায় দুই আসামি গ্রেপ্তার জনপ্রিয় আজমপুর রেলস্টেশন বন্ধের দ্বারপ্রান্তে : সিগন্যাল চুরি ও রহস্যজনক কার্যক্রমে উদ্বেগ পানছড়িতে ভাতাভোগী আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

বৈষম্যহীন সমাজ ও সবার নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য: রকিবুল ইসলাম বকুল 

অভয়নগর প্রতিবেদক

বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের সবার।এখানে প্রতিটি মানুষের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী রকিবুল ইসলাম বকুল।
মঙ্গলবার (০৬ জানুয়ারি) রাতে খুলনার খালিশপুর ২নং নেভী গেট সংলগ্ন ‘আর্য্য ধর্মতলা ভক্তসংঘ হরিসভা’ আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রকিবুল ইসলাম বকুল তার বক্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, খুলনা-৩ আসনের প্রতিটি পাড়া-মহল্লায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। কোনো প্রকার উস্কানি বা বিভেদ যেন আমাদের দীর্ঘদিনের সামাজিক বন্ধন ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে, সেদিকে হিন্দু মুসলিম নির্বিশেষে সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি আরও বলেন, একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণে আমরা কাজ করছি যেখানে সব ধর্মের মানুষ তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান নির্বিঘ্নে পালন করতে পারবে। আগামী দিনে খুলনার সামগ্রিক উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি উপস্থিত সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
খালিশপুর আর্য্য ধর্মতলা ভক্তসংঘ হরিসভার সভাপতি বাবু দীপক কুমার দত্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবু উজ্জ্বল কুমার দাস এবং সঞ্জয় কুমার ব্রহ্ম এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভাটি অত্যন্ত প্রাণবন্ত হয়ে ওঠে। সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক ভক্ত ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সভায় স্থানীয় নেতৃবৃন্দ মন্দিরের উন্নয়নসহ এলাকার বিভিন্ন অবকাঠামোগত সমস্যাগুলো তুলে ধরেন এবং একটি সুন্দর ও বাসযোগ্য আধুনিক খালিশপুর গড়ার আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী এবং সাবেক যুগ্ম আহ্বায়ক মো. চৌধুরী শফিকুল হোসে, নিজাউর রহমান লালু, ১৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো: শাহিনুল ইসলাম পাখি সহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আর্য্য ধর্মতলা ভক্তসংঘ হরিসভার পরিচালনা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা ও আরাধনা করা হয়।



ফেসবুক কর্নার