বগুড়ার শিবগঞ্জে ইটবোঝাই ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এ পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার আনুমানিক সময় সাড়ে ৩ টায়। উপজেলার জয়পুর-মোকামতলা সড়কের গণেশপুর এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে আসা ইটবোঝাই ট্রাকটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়, সিএনজিতে থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান।
খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চারজনকে বগুড়া শজিমেকে হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি