July 14, 2026, 1:08 pm
শিরোনাম :
পরীক্ষা দু-এক দিন পেছানো গেল না, সংসদে শিক্ষামন্ত্রীকে রুমিনের প্রশ্ন প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে উত্তাল ময়মনসিংহ ২ দফা দাবিতে পটুয়াখালীতে ডাক কর্মচারীদের র‍্যালি ও সমাবেশ দৈনিক অভয়নগেরে সংবাদ প্রকাশের পর আলোচনায় কালিগঞ্জ টেকনিক্যাল! ​অভিযোগের পাহাড়ে প্রকৌশলী হুমায়ুন কবিরের শাস্তিমূলক বদলি  কালীগঞ্জে বাদির নারাজির প্রেক্ষিতে ধর্ষণ মামলায় তৃতীয় দফায় তদন্তে পুলিশ পঞ্চগড়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে দুই শিশুকে বাড়িতে ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক ৩২ কোটি টাকার শিবচর নার্সিং কলেজ প্রকল্প থমকে, ২৮ কোটি টাকা বিলের পরও অসমাপ্ত কাজ দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস ১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা

ঈদগাঁও বাজারে যানজট নিরসন ও এলপিজি অনিয়মে প্রশাসনের কঠোর অভিযান

অভয়নগর প্রতিবেদক

‎উপজেলার ব্যস্ততম ঈদগাঁও বাজারে দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন এবং এলপিজি সিলিন্ডার গ্যাস সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
‎মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে বাজারের বিভিন্ন দোকানে পরিচালিত এ অভিযানে তফসিলভুক্ত বিভিন্ন আইনে মোবাইল কোর্টের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও ব্যক্তিদের বিরুদ্ধে মোট ৯ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে বাজারে শৃঙ্খলা ভঙ্গ, যানজট সৃষ্টি এবং ভোক্তাদের হয়রানি থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
‎ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. কামরুল ইসলাম। অভিযানে সার্বিক সহযোগিতা ছিলেন ঈদগাঁও থানা পুলিশ।
‎প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জনসাধারণের ভোগান্তি কমানো, বাজারে শৃঙ্খলা নিশ্চিত করা এবং ভোক্তা অধিকার সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে



ফেসবুক কর্নার