July 14, 2026, 1:07 pm
শিরোনাম :
পরীক্ষা দু-এক দিন পেছানো গেল না, সংসদে শিক্ষামন্ত্রীকে রুমিনের প্রশ্ন প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে উত্তাল ময়মনসিংহ ২ দফা দাবিতে পটুয়াখালীতে ডাক কর্মচারীদের র‍্যালি ও সমাবেশ দৈনিক অভয়নগেরে সংবাদ প্রকাশের পর আলোচনায় কালিগঞ্জ টেকনিক্যাল! ​অভিযোগের পাহাড়ে প্রকৌশলী হুমায়ুন কবিরের শাস্তিমূলক বদলি  কালীগঞ্জে বাদির নারাজির প্রেক্ষিতে ধর্ষণ মামলায় তৃতীয় দফায় তদন্তে পুলিশ পঞ্চগড়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে দুই শিশুকে বাড়িতে ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক ৩২ কোটি টাকার শিবচর নার্সিং কলেজ প্রকল্প থমকে, ২৮ কোটি টাকা বিলের পরও অসমাপ্ত কাজ দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস ১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা

নারী গোসলের ভিডিও ধারণ অতঃপর..

অভয়নগর প্রতিবেদক

টাঙ্গাইলের ভূঞাপুর থানায় এক নারীর গোসলের আপত্তিকর ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার পর্নোগ্রাফি মামলার অন্যতম আসামি আল আমিন (৩২) র‌্যাবের অভিযানে গ্রেফতার হয়েছে। র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ও র‌্যাব-১০, সদর কোম্পানি কেরানীগঞ্জ, ঢাকার যৌথ অভিযানিক দল রবিবার (৪ জানুয়ারি) দুপুরে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার নয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। সোমবার (৫ জানুয়ারি) সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেসবিজ্ঞপ্তি ও মামলার এজাহারের বর্ণনা অনুযায়ী, ধৃত আসামি আল আমিন চতুরতার সাথে বাদীর স্ত্রীর গোসলের আপত্তিকর দৃশ্য মোবাইলে ধারণ করেন এবং পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে তা বাদীর নজরে আসে। বাদীর ধারণা, তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্যই আসামি এভাবে আপত্তিকর ভিডিও ধারণ করে এবং তা অনলাইনে প্রকাশ করে। উক্ত ঘটনায় আইনি ব্যবস্থা ও সুরক্ষার জন্য বাদী গত ২১ জুন ভূঞাপুর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। মামলা রুজুর পর সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল বিষয়টি খুঁটিয়ে তদন্ত শুরু করে এবং পলাতক আসামিকে গ্রেফতারে তৎপর হয়।
এরই ধারাবাহিকতায় যৌথ অভিযানিক দল আসামির অবস্থান শনাক্ত করে রবিবার কেরানীগঞ্জের নয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।



ফেসবুক কর্নার