July 14, 2026, 1:08 pm
শিরোনাম :
পরীক্ষা দু-এক দিন পেছানো গেল না, সংসদে শিক্ষামন্ত্রীকে রুমিনের প্রশ্ন প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে উত্তাল ময়মনসিংহ ২ দফা দাবিতে পটুয়াখালীতে ডাক কর্মচারীদের র‍্যালি ও সমাবেশ দৈনিক অভয়নগেরে সংবাদ প্রকাশের পর আলোচনায় কালিগঞ্জ টেকনিক্যাল! ​অভিযোগের পাহাড়ে প্রকৌশলী হুমায়ুন কবিরের শাস্তিমূলক বদলি  কালীগঞ্জে বাদির নারাজির প্রেক্ষিতে ধর্ষণ মামলায় তৃতীয় দফায় তদন্তে পুলিশ পঞ্চগড়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে দুই শিশুকে বাড়িতে ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক ৩২ কোটি টাকার শিবচর নার্সিং কলেজ প্রকল্প থমকে, ২৮ কোটি টাকা বিলের পরও অসমাপ্ত কাজ দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস ১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা

টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে ৮ জন গ্রেফতার

অভয়নগর প্রতিবেদক

টাঙ্গাইল জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সকাল থেকে মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোর পর্যন্ত জেলার ৭টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার সকালে জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারের দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়।গ্রেফতারকৃতরা হলেন: মো. আব্দুল হালিম ওরফে ছানা, মো. পারভেজ, মো. আলী হোসেন, মো. সবুজ মিয়া, আব্দুল আলীম, আব্দুল হালিম, মো. হাসিব খান এবং মো. ওয়াদুদ রহমান শাহীন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত আসামিরা টাঙ্গাইল সদর, বাসাইল, মির্জাপুর, সখীপুর, কালিহাতী, ঘাটাইল ও গোপালপুর থানার বিভিন্ন মামলার আসামি ও সন্দেহভাজন ব্যক্তি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং শিগগিরই তাদেরকে আদালতে সোপর্দ করা হবে। এ প্রসঙ্গে টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, অপরাধ নিয়ন্ত্রণে ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বাত্মক তৎপর রয়েছে।



ফেসবুক কর্নার