June 6, 2026, 9:37 am
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

জামেয়া আমিনিয়া মংলিপার মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন

অভয়নগর প্রতিবেদক

জামেয়া আমিনিয়া মংলিপার হাজী নগর মাদ্রাসা এয়ারপোর্ট সিলেট এর বার্ষিক ওয়াজ মাহফিল গত ৫ জানুয়ারী সোমবার মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়, এতে সভাপতিত্ব করেন জামেয়া মদীনাতুল উলুম দারুস সালাম খাসদবীর সিলেট এর মুহতামিম ও শায়খূল হাদীস হাফিজ মাওলানা মুফতি ওলীউর রহমান, মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শায়খ মাহমুদুল হাসান এর উদ্বোধনী বয়ানের মধ্য অনুষ্ঠিত মাহফিলে বয়ান রাখেন মাওলানা মুফতি নাসির উদ্দিন বি-বাড়ীয়া, মাওলানা শায়খ ঈসমাইল খান পীর সাহেব বালিঙ্গা, মাওলানা ক্বারী আলী আহমদ হুজাই ভারত, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা হাফেজ মনজুর আহমদ,মাওলানা জাকারিয়া আহমদ, মাওলানা তোফায়েল আহমদ কামরান রানীগঞ্জী, মাওলানা শরীফ আহমদ নোমানী, মাওলানা দিলোওয়ার হোসেন, মাওলানা হাফেজ জাহেদ আহমদ, মাওলানা ক্বারী নুর উদ্দিন রফিকী, মাওলানা আমিনুল হক, হাফিজ ময়নুল ইসলাম,শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট ১ আসনের বি এন পি মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির, মাদ্রাসার কার্যনির্বাহী কমিটির সদস্য মংলিপার জামে মসজিদের মুতাওয়াল্লী হাজী জুনেদ আহমদ,আমিনিয়া প্রাক্তন ছাত্র পরিষদের সেক্রেটারি সিদ্দিকুর রহমান জুম্মন, মাওলানা নিয়ামত উল্যাহ খাসদবিরী,প্রমুখ।
মাদ্রাসা সম্পর্কে স্বরচিত তারানা পেশ করেন কবি মাওলানা ইমরান জৌহরী,
মাহফিল পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আমিনুল ইসলাম।
মাহফিলে বক্তারা বলেন ইসলাম ই একমাত্র আল্লাহ তায়ালার মনোনীত ধর্ম,তাই আমাদের কে ইসলামী অনুশাসন মেনে চলতে হবে, পরিপূর্ণ দ্বীন শিক্ষার ব্যবস্থা হলো এসব ক্বওমী মাদ্রাসা তাই সকল মুমিন মুসলমান নারী পুরুষের উচিত এসব মাদ্রাসার উন্নয়নে সর্বপ্রকার সহযোগিতা করা, বক্তাগন আরো বলেন একটি সভ্য সমাজ ও রাষ্ট্র গঠনে দ্বীনি শিক্ষার বিকল্প নেই, ধর্মহীন শিক্ষানীতি মানুষ কে সন্ত্রাসী ও আদর্শহীন করে তাই দ্বীনি শিক্ষার হেফাজতে সরকার সমাজপতি এবং সমাজের সর্বস্তরের জনগণের অগ্রনী ভূমিকা পালন করতে হবে, জামেয়া আমিনিয়া মাদ্রাসা একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান উল্লেখ করে বক্তারা বলেন এই মাদ্রাসা অত্র এলাকায় দ্বীনি ও‌ জাগতিক শিক্ষার সম্প্রসারণ ও সম্প্রচারে অগ্রনী ভূমিকা করে আসছে।
মাহফিলে দেশ জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।



ফেসবুক কর্নার