June 6, 2026, 9:39 am
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

যশোরে ইজিবাইক চালকের অস্বাভাবিক মৃত্যু

অভয়নগর প্রতিবেদক

যশোরের বাঘারপাড়া উপজেলার পুলেরহাট এলাকায় এক ইজিবাইক চালকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত ব্যক্তির নাম নিরঞ্জন সরকারের ছেলে (নাম জানা যায়নি)। তিনি খাজুরা বাজার বাসস্ট্যান্ড এলাকার ঋষিপাড়ার বাসিন্দা ও পেশায় ইজিবাইক চালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৭ জানুয়ারি সকালে খাজুরা এলাকা থেকে যাত্রী নিয়ে মাগুরার উদ্দেশ্যে রওনা হন তিনি। পথে পুলেরহাট এলাকায় পৌঁছালে হঠাৎ করে বাসের ভেতর অসুস্থ হয়ে পড়েন এবং স্ট্রোকের লক্ষণ দেখা যায়। এসময় সহযাত্রী ও স্থানীয়রা দ্রুত তাকে বাস থেকে নামিয়ে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান।
পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে অন্য চিকিৎসকের নিকট নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। আকস্মিক এই মৃত্যুর ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।



ফেসবুক কর্নার