April 27, 2026, 12:37 am
শিরোনাম :
দেবীগঞ্জে তেল পাম্পে উত্তেজনা: ইউএনওর ওপর হামলা, মামলা দায়ের ও গ্রেফতার অভিযান শুরু দেশজুড়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে নিহত অন্তত ১৩ বরিশালে পকেটমার সন্দেহে যুবদল নেতা আটক, পরে ছেড়ে দেওয়া রাঙ্গামাটিতে অসুস্থ বন্য হাতির মৃত্যু, সঙ্গীর বিচ্ছেদে হৃদয়স্পর্শী দৃশ্য প্রেমের বিয়ে, পাঁচ মাসের সংসার—সুনামগঞ্জে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু সেই কলেজের শিক্ষিকা হীরা সাময়িক বরখাস্ত, তদন্তের নির্দেশ রামপালে প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে তিন ভুয়া ‘সাংবাদিক’ নিয়ে চাঞ্চল্য ঝিরি থেকে বালু উত্তোলন, ধসে যাচ্ছে রাস্তার ভিত্তি—নীরব কেন প্রশাসন? প্রতিবন্ধকতাকে জয় করে পিরোজপুরের সোহাগের সংগ্রামী জীবন সিলেটে বিজিবির উদ্যোগে সচেতনতামূলক সভা ও ফ্রি চিকিৎসাসেবা

রামপালে  খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় তাঁতি দলের দোয়া মাহফিল 

অভয়নগর প্রতিবেদক

বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) বিকাল ৩টায় রামপাল উপজেলার রামপাল সদর ইউনিয়নের ভাগা রেডরোজ ফ্রি ক্যাডেট স্কুল মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের রামপাল উপজেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতিদলের বাগেরহাট জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা তাঁতি দলের সভাপতি সরদার বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী, রামপাল উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জিয়াউল রহমান জিয়া, উপজেলা উলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ইকরামুল শেখ, উপজেলা তাঁতি দলের সাংগঠনিক মোঃ রোখন উদ্দিন, রামপাল সদর ইউনিয়ন ৪নং ওয়ার্ল্ডের বিএনপির সভাপতি মোঃ আবু বক্কর শেখ সহ প্রমুখ।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। দেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তারা মহান আল্লাহর দরবারে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।



ফেসবুক কর্নার