June 6, 2026, 11:49 am
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ পেলেন ৪ সাংবাদিক শিশুদের খেলা নিয়ে বিরোধ, সংঘর্ষে প্রাণ গেল এক ব্যক্তির মাদক ব্যবসার অভিযোগে দম্পতির বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ দুই কারবারি গ্রেপ্তার নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের অভিযোগ, বিজিবির হেফাজতে নারী-শিশুসহ সবাই ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ

বাসাইলে অতিরিক্ত মূল্যে এলপি গ্যাস বিক্রি: ভ্রাম্যমাণ আদালতের জরিমানা 

অভয়নগর প্রতিবেদক

টাঙ্গাইলের বাসাইল পৌরসভার বাসস্ট্যান্ডে আজাদ মেশিনারীজ ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্যে এলপি গ্যাস বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছেন।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করায় আজাদ মেশিনারীজ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ক্যাশ মেমো সঠিকভাবে সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট দোকানিদের সতর্ক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নেয়ামত উল্ল্যা। এ সময় তার দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাকে সহযোগিতা করেন। আইনশৃঙ্খলা রক্ষায় অভিযানে বাসাইল থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।
নির্ধারিত মূল্যে এলপি গ্যাস বিক্রির বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নেয়ামত উল্ল্যা বলেন, সরকার নির্ধারিত দামের বাইরে এলপি গ্যাস বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে ও ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে। কেউ যদি অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রয় করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার