June 6, 2026, 11:50 am
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ পেলেন ৪ সাংবাদিক শিশুদের খেলা নিয়ে বিরোধ, সংঘর্ষে প্রাণ গেল এক ব্যক্তির মাদক ব্যবসার অভিযোগে দম্পতির বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ দুই কারবারি গ্রেপ্তার নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের অভিযোগ, বিজিবির হেফাজতে নারী-শিশুসহ সবাই ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ

দোহারে ওসমান হাদীর জন্য দোয়া, ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

অভয়নগর প্রতিবেদক

 

 

ঢাকার দোহারে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদী হত্যার বিচারের দাবিতে এবং তার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার লটাখোলা নতুন বাজার এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ওসমান হাদী ছিলেন অন্যায়ের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছে। বক্তারা অনতিবিলম্বে এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা পরিকল্পনাকারী ও ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে তারা ওসমান হাদীর বিদেহী আত্মার শান্তি কামনায় পরম করুণাময় আল্লাহর দরবারে মোনাজাত করেন।

এনসিপির মো. রাসেল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন নুরুল ইসলাম, ঢাকা-১ আসনের প্রার্থী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবিএম কামাল হোসাইন, সহকারী সেক্রেটারি, ঢাকা জেলা জামায়াত, ডা. দেওয়ান শহিদুল ইসলাম, আমির, দোহার উপজেলা জামায়াত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দোহার উপজেলা প্রতিনিধি রনি দেওয়ান (আহ্বায়ক), বিল্লাল হোসেন (যুগ্ম আহ্বায়ক) ও শহিদুল ইসলাম (সদস্য সচিব) ও আদর ইসলাম আকাশ, যুগ্ম আহ্বায়ক, দোহার উপজেলা এনসিপি।



ফেসবুক কর্নার