July 15, 2026, 1:58 am
শিরোনাম :
চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর ‌‘গায়েবানা জানাজা’ বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: শেখ হাসিনাকে আইনমন্ত্রী ১০ ঘণ্টা পর আন্দোলন স্থগিত, রাতে নতুন কর্মসূচি ঘোষণা এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান ফটক খুলে নিয়ে গেলেন বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা মহেশপুরে পুলিশের অভিযানে ১৩ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার, পিতা-পুত্রসহ আটক ৪ পরীক্ষা দু-এক দিন পেছানো গেল না, সংসদে শিক্ষামন্ত্রীকে রুমিনের প্রশ্ন প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে উত্তাল ময়মনসিংহ

স্ত্রীকে নিয়েই স্বর্ণ ডাকাতিতে জড়িয়েছিলেন এএসআই

অভয়নগর প্রতিবেদক

চট্টগ্রামে ৩৫০ ভরি স্বর্ণ ডাকাতির ঘটনায় পুলিশের সাবেক এক এএসআই, তার স্ত্রীসহ  ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে ২৯০ ভরি স্বর্ণ।
শুক্রবার বিকেলে চট্টগ্রামের পাচলাইশ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে সিএমপির (উত্তর) উপ কমিশনার  আমিরুল ইসলাম জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে ও গোয়েন্দা নজরদারীর মাধ্যমে চট্টগ্রাম মহানগরী ও দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- পুলিশের বরখাস্তকৃত সাবেক এএসআই সুমন চন্দ্র দাশ , তার স্ত্রী পান্না রানী দাশ,মাসুদ রানা, রফিকুল ইসলাম, রবি কুমার দাশ ও স্বর্ণের দোকানটির কর্মচারী বিবেক বণিক। গত রবিবার ভোর পাঁচটার দিকে নগরীর পাঁচলাইশ থানাধীন আতুরার ডিপো এলাকায় স্বর্ণ ডাকাতির এ ঘটনা ঘটে। সেদিন ভোরে নগরীর হাজারী গলি এলাকার একটি দোকানের তিন কর্মচারী সোনা গলানোর জন্য ভাটিয়ারী যাচ্ছিলেন। তাদের বহনকারী অটোরিকশা মুরাদপুর–অক্সিজেন সড়কের আতুরার ডিপো এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে করে আসা চার যুবক গতি রোধ করে। অস্ত্রের মুখে তাদের তিনজনের কাছে থাকা ৩৫০ ভরি (সোনার ৩৫টি বার) ছিনতাই করে নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, ডাকাতির এই ঘটনায় স্বর্ণের ওই দোকানের বিবেক বণিক নামে এক দোকানী জড়িত ছিলো। তার দেওয়া তথ্যে এই ডাকাতির পরিকল্পনা হয় বলেও জানায় পুলিশ



ফেসবুক কর্নার