August 4, 2026, 3:19 pm
শিরোনাম :
বিশেষ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে আগুন, ধোঁয়ায় অসুস্থ প্রায় ৫০ জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের: প্রধানমন্ত্রী ফিরে দেখা ৩৫ জুলাই ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে, গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ রোমান্টিক ছবির সঙ্গে কী বার্তা দিলেন দেব-শুভশ্রী? ভারত থেকে আমদানিতে কাঁচা মরিচের দাম অর্ধেকের বেশি কমেছে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চট্টগ্রাম সফরে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সানি লিওনকে কাস্ট করা ছিল কাকতালীয় ঘটনা’—মহেশ ভাট

মহেশপুরে পুলিশের অভিযানে ১৩ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার, পিতা-পুত্রসহ আটক ৪

রেদয়ানুল ইসলাম স্টাফ রিপোর্টার মহেশপুর ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুরে পুলিশের বিশেষ অভিযানে প্রায় ১৩ লাখ টাকার ভারতীয় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পিতা-পুত্রসহ চারজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান ও ওসি (তদন্ত) এনায়েত হাসানের নেতৃত্বে একটি দল উপজেলার শ্যামকুড় ইউনিয়নের তালশা গ্রামের চিহ্নিত মাদক কারবারি ইসরাফিলের বাড়িতে অভিযান চালায়।
অভিযানকালে মাদক ব্যবসায়ী ইসরাফিল (৫০), তার ছেলে আশিক (২২), ছাদিকুর রহমান (২০) এবং তালশা গ্রামের মৃত সিদ্দিক মণ্ডলের ছেলে বাবুল হাসান (৩৫)-কে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১৪৪ বোতল ভারতীয় ফেনসিডিল, বন্ধ্যাত্বের চিকিৎসায় ব্যবহৃত ৫০০ পিস অবৈধ ভারতীয় ইনজেকশন, তিনটি মোবাইল ফোন এবং মাদক পাচারে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়।
পুলিশের দাবি, উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত আলামতের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ ৩২ হাজার টাকা।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, “মাদক, মানবপাচার ও সীমান্তবর্তী এলাকায় সব ধরনের চোরাচালান রোধে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছি। এসব অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান ধারাবাহিকভাবে চলমান থাকবে।”
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।



ফেসবুক কর্নার